Canada and Bosnia and Herzegovina: ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল কানাডা। প্রথম ম্যাচে জয় না পেলেও, ভালো পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নিল অন্যতম আয়োজক দেশ কানাডা।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে ইতিহাস কানাডার
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলে কানাডা। সেবার এবং ২০২২ সালে তারা কোনও ম্যাচেই পয়েন্ট পায়নি। এবারই প্রথম পয়েন্ট পেল।

FIFA World Cup 2026 Updates: তৃতীয়বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে প্রথম পয়েন্ট। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার (Canada vs Bosnia and Herzegovina) বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে ইতিহাস গড়ল কানাডা। ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপের সব ম্যাচেই হেরে যায় কানাডা। এবার নিজেদের দেশে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট পেয়ে প্রথমবার বিশ্বকাপের নক-আউটের যোগ্যতা অর্জনের আশায় কানাডা। তবে গ্রুপ টপকাতে হলে ম্যাচ জিততে হবে। এই গ্রুপের বাকি দুই দল হল সুইৎজারল্যান্ড (Switzerland) ও কাতার (Qatar)। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন। তবে কাতারের বিরুদ্ধে জয় পেতে পারে কানাডা। চার বা পাঁচ পয়েন্ট পেলে কানাডার পক্ষে নক-আউটের যোগ্যতা অর্জন করা সম্ভব হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পিছিয়ে পড়েও ড্র কানাডার

দেশের মাটিতে খেলা হলেও, বসনিয়ার বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকেই চাপে ছিল কানাডা। শুরু থেকেই লড়াই করছিল বসনিয়া। ২১ মিনিটে ম্যাচের প্রথম গোল করে বসনিয়াকে এগিয়ে দেন জোভো লুকিচ (Jovo Lukić)। ৭৮ মিনিটে সমতা ফেরান সাইল ল্যারিন (Cyle Larin)। তাঁর গোলেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা।

২ তারকাকে ছাড়াই উত্তেজক ম্যাচ

বসনিয়ার তারকা এডিন জেকো (Edin Dzeko) এদিন প্রথম একাদশে ছিলেন না। অন্যদিকে, কানাডার তারকা আলফন্সো ডেভিস (Alphonso Davies) এদিন দলেই ছিলেন। দুই দলের দুই সেরা তারকা না খেলায় হতাশ হন দর্শকরা। তবে জেকো ও ডেভিসকে ছাড়াই উত্তেজক ম্যাচ হল। ইউরোপের প্রথমসারির দল না হলেও, লড়াকু দল হয়ে উঠেছে বসনিয়া। কানাডার বিরুদ্ধে সেই লড়াই দেখা গেল। অন্যদিকে, নিজেদের দেশে প্রথমবার আয়োজিত বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কানাডাও লড়াই করল। এদিন জয়ও পেতে পারত বিশ্বকাপের আয়োজকরা। তবে একাধিক সুযোগ নষ্ট হওয়ায় এবং বসনিয়ার রক্ষণ শেষদিকে অটুট থাকায় বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম জয় পেল না কানাডা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।