মোহনবাগানের কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তির আশায় কিবু

Published : Aug 19, 2025, 04:17 PM IST
Diamond Harbour FC

সংক্ষিপ্ত

Durand Cup 2025: এবারই প্রথম ডুরান্ড কাপে খেলছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথমবারেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলার এই দল। ফাইনালে পৌঁছনোর পথে ডায়মন্ড হারবার এফসি-র পথে বাধা ইস্টবেঙ্গল (East Bengal FC)।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন ইউনাইটেড
২০১০ সালে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তারা সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল।

Diamond Harbour FC: ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club) হয়ে উঠতে পারবে ডায়মন্ড হারবার এফসি? ২০১০-১১ মরসুমে ডুরান্ড কাপ (Durand Cup 2010) সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। তারাই সেবার ডুরান্ড কাপ জেতে। ১৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর সামনে ডায়মন্ড হারবার এফসি। এই দলের প্রধান কোচ কিবু ভিকুনা (Kibu Vicuña) ২০১৯-২০ মরসুমের আই লিগে (I-League) মোহনবাগানের (Mohun Bagan) প্রধান কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত এই স্প্যানিশ কোচ। তিনি মোহনবাগানকে দ্বিতীয়বার আই লিগ জিতিয়েছিলেন। এবার ডায়মন্ড হারবার এফসি-কে ভারতীয় ফুটবলের মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই কিবুর লক্ষ্য। বুধবার ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান সমর্থকদেরও পাশে পাবে ডায়মন্ড হারবার এফসি। ফলে মানসিকভাবে তরতাজা থেকেই খেলতে নামছেন জবি জাস্টিনরা।

সেমি-ফাইনালের আগে কী ভাবছেন কিবু?

ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিক বৈঠকে কিবু বলেছেন, ‘সেমিফাইনাল আমদের কাছে অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ইস্টবেঙ্গলকে কঠিন লড়াইয়ের সামনে ফেলে দেব। ডুরান্ড কাপে আমরা ৩ ম্যাচ জিতেছি এবং ১ ম্যাচ হেরেছি। আমাদের দলের আত্মবিশ্বাস তুঙ্গে। অবশ্যই ইস্টবেঙ্গল খুব ভালো দল, কিন্তু আমদের দলও খারাপ নয়। মোহনবাগানের কাছে আমরা হেরে গেলেও জামশেদপুরের মাঠে গিয়ে জামশেদপুরকে হারিয়ে এসেছি। আমরা সেমিফাইনালে উঠতে পেরে খুশি। তবে আরও এগিয়ে যেতে চাই। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য।’

ইস্টবেঙ্গলের প্রতি শ্রদ্ধা জবির

২০১৮ সালে ইস্টবেঙ্গলের হয়ে খেলেই প্রথমবার নজর কেড়ে নেন জবি। পুরনো দলের প্রতি এখনও শ্রদ্ধাশীল এই স্ট্রাইকার। সেমি-ফাইনালের আগে তিনি বলেছেন, 'ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলব বলে আমি খুব খুশি। এই ক্লাবকে আমি সম্মান করি। এই ক্লাব থেকেই আমার উত্থান।' ইস্টবেঙ্গলের প্রতি শ্রদ্ধা থাকলেও, গোলের সুযোগ পেলে গোল করবেন এবং উল্লাসেও মেতে উঠবেন, জানিয়েছেন জবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার ডুরান্ড কাপে খেলছে ডায়মন্ড হারবার এফসি
প্রথমবার ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়েই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার