TMC Candidate Bidesh Bose: বিদেশ বসুর সঙ্গে এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে এশিয়ানেট নিউজ বাংলা। কী জানালেন এই প্রাক্তন ফুটবলার? দেশের প্রাক্তন ফুটবলার বলছেন, “দিদি শুধু খেলোয়াড়দের নন, সমস্ত জগতের মানুষদেরই পছন্দ করেন। দিদির যখন মনে হয়েছে, আমি নিশ্চয়ই সেটা করে দেখাতে পারব। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দিদি মানুষের স্বার্থে ৯৭টি প্রকল্প করেছেন।"
TMC Candidate Bidesh Bose: মাঠ কাঁপানো মিডফিল্ডার। একটা সময় কলকাতা ময়দানের বিধ্বংসী ফুটবলার। মাঝমাঠের অন্যতম ভরসা। ছিলেন মোহনবাগানের অধিনায়ক (tmc candidate bidesh bose footballer)। এমনকি, দেশের হয়েও দাপুটে ফুটবল উপহার দিয়েছেন। সেই বিদেশ বসুর সঙ্গে এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে এশিয়ানেট নিউজ বাংলা। কী জানালেন এই প্রাক্তন ফুটবলার (tmc candidate list 2026 west bengal)?
"দিদি সবসময় মানুষের পাশে আছে", বললেন বিদেশ
বিদেশ বসুর কথায়, “একটাই কথা বলার। মাঠে যখন খেলতাম, তখন মাথা নিচু করে খেলেছি। সবাই বলত, মাথা নিচু করে খেল বিদেশ। আর এই মাঠে আমাকে দিদি নিয়ে এসেছেন। দিদি ভেবেছিলেন, বিদেশ যখন খেলা ছাড়বে, তখন ওকে অন্য মাঠে নামাব। সেখানে ও মাথা উঁচু করে খেলবে। যে মানসিকতা নিয়ে ফুটবলটা খেলতাম, সেই মানসিকতা দিয়ে একটা কথাই জানি যে, মানুষের পাশে থেকে এবং মানুষের সঙ্গে কাজ করতে হবে। মানুষের সুবিধা-অসুবিধা বুঝতে হবে, জানতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে।"
দেশের প্রাক্তন ফুটবলার বলছেন, “দিদি শুধু খেলোয়াড়দের নন, সমস্ত জগতের মানুষদেরই পছন্দ করেন। দিদির যখন মনে হয়েছে, আমি নিশ্চয়ই সেটা করে দেখাতে পারব। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দিদি মানুষের স্বার্থে ৯৭টি প্রকল্প করেছেন। আমরা যারা জনপ্রতিনিধি হই, আমাদের দায়িত্ব হল, সেই প্রকল্পগুলি মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা। এটাই সবথেকে বড় বিষয়। একটাই বার্তা দিতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকেন এবং তাঁর কর্মীদের যেভাবে মানুষের পাশে থাকতে বলেন, অন্য কোনও মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত এইরকম দেখিনি। যে কোনও বিষয়ে তিনি ময়দানে নেমে পড়েন।"
“অন্য কোনও মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত এইরকম লড়াই করতে দেখিনি" EXCLUSIVE বিদেশ বসু
তাঁর মতে, "আজ গ্যাসের দাম বেশি এবং গ্যাস পাওয়া যাচ্ছে না, তিনি রাস্তায় নেমে পড়লেন। আজকে মানুষের ব্যক্তিস্বাধীনতা বিশেষ করে, তাদের অস্তিত্ব থাকছে না। এসআইআর করে তাদের অস্তিত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে, সেইজন্য দিদি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে। অর্থাৎ, এই মনোভাব থেকেই বোঝা যায় যে, একটা রাজ্যের মানুষের পাশে যদি এইরকম একজন মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে সেই রাজ্যের মানুষ কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে। এমন একজন মানুষ আছেন, যিনি সবসময় পাশে দাঁড়ান। মানুষ শান্তিতে থাকতে পারে।"
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া কেন্দ্র থেকে টিকিট দেয় তাঁকে। সেই বছর, তিনি মোট ৮৬,৫২৬ ভোট পান। শতাংশের বিচারে ৪৫.৩%। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়ে বিদেশ বসু ঐ সিটে জয় পান। তবে ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে, দেশের প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে সপ্তগ্রাম কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল হাইকম্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
