শুরু হতে চলেছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই, কার প্রতিপক্ষ কে? দেখে নিনি

Published : Dec 02, 2022, 06:59 PM IST
FIFA World Cup 2022

সংক্ষিপ্ত

আগামী ৩ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। এরপরই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বিজয়ী দলগুলি। ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১২টি দল।

গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পর্যায়, নকআউটের মুখে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ ২০২২। আগামী ৩ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। এরপরই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বিজয়ী দলগুলি। ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১২টি দল। এদের মধ্যে গ্রুপ এ-এর শীর্ষ স্থানে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগাল। গ্রুপ বি-এর প্রথম দল হয়ে শেষ ষোলোয় পৌঁছেছে ইংল্যান্ড এবং দ্বিতীয় দল হিসেবে খেলছে আমেরিকা। গ্রুপ সি-এর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা এবং পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে শেষ ষোলোয় খেলবে মরক্কো ও ক্রোয়েশিয়া।

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। সূচি অনুযায়ী ৩ তারিখ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এ-এর শীর্ষে থাকা দলের সঙ্গে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় দল। আবার গ্রুপ বি-এর এক নম্বর দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ এ-এর দ্বিতীয় দল। অর্থাৎ তিন তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেনেগাল। এই খেলাটি পরের দিন রবিবার আল বায়েত স্টেডিয়ামে হবে।

একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল আর্জেন্টিনার বিরুদ্ধে ডি-র দ্বিতীয় স্থানে থাকা দল অস্ট্রেলিয়া। আবার গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দল পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল ফ্রান্স। একই রকম ভাবে গ্রুপ ই এবং এফ থেকে ৫ ডিসেম্বর মুখোমুখি হবে জাপান ও ক্রোয়েশিয়া এবং মরক্কো স্পেন। গ্রুপ জি ও গ্রুপ এইচ থেকে এখ পর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল এবং পর্তুগাল।

আরও পড়ুন - 

স্পেনের বিরুদ্ধে ২-১ গোলে জয়, গ্রুপ ই-র শীর্ষে থেকে নক-আউটে জাপান

কোস্টারিকার বিরুদ্ধে ৪-২ গোলে জিতেও বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় জার্মানির

বিশ্বকাপ শেষ হলেই লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব পিএসজি-র

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Uruguay Football Team: যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান
IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি