East Bengal: ক্রেসপো, মহেশের জোড়া গোল, ৯ জনের কেরালা ব্লাস্টার্সকে ৪-২ হারাল ইস্টবেঙ্গল

Published : Apr 03, 2024, 09:58 PM ISTUpdated : Apr 03, 2024, 10:22 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

এবারের আইএস-এ ধারাবাহিকতাই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। না হলে হয়তো সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা নিয়ে এত হিসেব-নিকেশ করতে হত না।

আইএসএল-এ সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল? বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের পর এই আলোচনা জোরদার হয়েছে। চলতি আইএসএল-এ লাল-হলুদের আর ২ ম্যাচ বাকি। ৭ এপ্রিল ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি এবং ১০ এপ্রিল পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এই ২ ম্যাচ জিততে পারলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারে লাল-হলুদ। তবে আইএসএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত পরপর ২ ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। সেটাই সদস্য-সমর্থকদের চিন্তায় রেখেছে। এই মুহূর্তে লিগ টেবলে ৭ নম্বরে লাল-হলুদ। ২০ ম্যাচ খেলে পয়েন্ট ২১। ৬ নম্বরে থাকা বেঙ্গালুরু ২০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে। ফলে রবিবার জেতা ছাড়া অন্য উপায় নেই লাল-হলুদের।

সল ক্রেসপোর অনবদ্য ফুটবল

চলতি মরসুমে লাল-হলুদ মিডফিল্ডের অন্যতম ভরসা সল ক্রেসপো। এই স্প্যানিশ মিডফিল্ডার চোট পাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছিল দল। এখন ফিট হয়ে উঠেছেন ক্রেসপো। তাঁর জন্যই এদিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-২ জয় পেল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন ক্রেসপো ও নাওরেম মহেশ সিং। কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করেন ফেডর সেরনিচ। ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের আত্মঘাতী গোল করেন। লাল কার্ড দেখেন জিকসন সিং ও নাওচা সিং।

যোগ্য দল হিসেবে জয়ী ইস্টবেঙ্গল

এদিন শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ২৩ মিনিটে সেন্ট্রাল ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ ও গোলকিপার প্রভসুখন সিং গিলের ভুলে পিছিয়ে পড়ে লাল-হলুদ। প্রথমার্ধের শেষদিকে জিকসন লাল কার্ড দেখার পর পেনাল্টি থেকে গোল সমতা ফেরান ক্রেসপো। ৭১ মিনিটে পরিবর্ত আমন সি কে-র পাস থেকে দ্বিতীয় গোল করেন ক্রেসপো। ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন নাওচা। এরপর ৮২ মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন মহেশ। এরপরেই আত্মঘাতী গোল করে বসেন হিজাজি। তবে ৮৭ মিনিটে মহেশ ফের গোল করায় লাল-হলুদের জয় নিশ্চিত হয়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohun Bagan Super Giant: নাটকীয় ম্যাচে শেষমুহূর্তে গোল হজম, চেন্নাইয়িনের কাছে হার মোহনবাগানের

All India Football Federation: মহিলা ফুটবলারদের নির্যাতন, গ্রেফতার এআইএফএফ কর্তা

Neymar Jr: চুক্তির নির্ধারিত সময় শেষের আগেই আল-হিলাল ছাড়ছেন নেইমার!

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

India vs Vietnam: শেষমুহূর্তে গোল হজম, এশিয়ান কাপের প্রথম ম্যাচেই হার ভারতের
Ronaldo Private Jet: সৌদিতে বিস্ফোরণ, হামলার মাঝে গোপনে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছাড়লেন রোনাল্ডো!