লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের

Published : Dec 13, 2025, 11:02 PM IST
lionel messi kolkata event chaos

সংক্ষিপ্ত

Lionel Messi GOAT India Tour: দ্বিতীয়বার ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁর কলকাতা (Kolkata) সফর ভালো হল না। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) চরম বিশৃঙ্খলা দেখা গেল।

DID YOU KNOW ?
কলঙ্কিত কলকাতা ফুটবল
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হল, তাতে সারা বিশ্বে কলকাতার সম্মানহানি হল।

Lionel Messi GOAT Tour: মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করাই শুধু নয়, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। দক্ষিণ বিধাননগর থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। স্টেডিয়ামে বিশৃঙ্খলা, ভাঙচুরের ঘটনায় ১০টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita, 2023) আটটি ধারায় মামলা রুজু করেছে। এছাড়াও এমপিও আইন এবং পিডিপিপি আইনের একটি করে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪) (৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (১), ১২১ (২), ৪৫ এবং ৪৬ ধারায় হিংসায় উস্কানি দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটা নিয়েও মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর

শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মেসি ও ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এই অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও, সেখানে যাননি মুখ্যমন্ত্রী। তিনি এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হবে।

বিধ্বস্ত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন

২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (2017 FIFA U-17 World Cup) আগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানো হয়। গ্যালারিতে কংক্রিটের উপর বসে খেলা দেখার বদলে বাকেট সিটের ব্যবস্থা করা হয়। শনিবার সেই বাকেট সিট ভেঙে মাঠে ছুড়ে ফেললেন দর্শকরা। অনেকে আবার ভাঙা সিটের অংশ বাড়িতে নিয়ে গিয়েছেন। মাঠে নেমে অনেকে গোলপোস্ট, জালও ছিড়ে নিয়ে গিয়েছেন। কার্পেট, ফুলগাছের টবও চুরি হয়েছে। সবমিলিয়ে কলকাতা ফুটবলের কলঙ্কজনক দিন হয়ে থাকল শনিবার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দ্বিতীয়বার ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
২০১১ সালের পর ২০২৫ সাল, দ্বিতীয়বার ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে এসেছেন লুই সুয়ারেজ ও রডরিগো ডে পল।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার