India vs Pakistan: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ফের অনিশ্চয়তা! বয়কটের ইউ টার্নের পর এবার কী হল

Published : Feb 13, 2026, 04:00 PM IST
india vs pakistan

সংক্ষিপ্ত

India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ফের নয়া অনিশ্চয়তা। তবে এবার আর বয়কট নয়, কারণটা একটু আলাদা। আগামী রবিবার কলম্বোয় টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup 2026) গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। 

India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ফের নয়া অনিশ্চয়তা। তবে এবার আর বয়কট নয়, কারণটা একটু আলাদা। আগামী রবিবার কলম্বোয় টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup 2026) গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সমবেদনায় ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। তবে বড় আর্থিক ক্ষতি আর আইসিসি-র চাপে শেষ পর্যন্ত ইউ টার্ন করে ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্তের কথা জানায় ওয়াঘার সীমান্তের ওপাড়ের দেশ। দীর্ঘ টালবাহানার পর কুড়ির বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু রবিবার কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস আসার সূর্যকুমার যাদব বনাম সলমন আলি আঘা-দের মধ্যে ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ এ-থেকে ভারত ও পাকিস্তানের সুপার এইটে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তবে রবিবার কলম্বোয় সম্মান ও গ্রুপ শীর্ষ হয়ে সুপার এইটে ওঠার লড়াই।

মহারণ নিয়ে কোথায় অনিশ্চয়তা

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই নিম্নচাপের ফলে কলম্বো,ক্যান্ডি সহ শ্রীলঙ্কার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত, ঝড় হতে পারে। মাস কয়েক আগেই এমনই এক নিম্নচাপে কলম্বোকে পুরো ভাসিয়ে দিয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার ঘটনাও অতীতে শ্রীলঙ্কায় বারবার দেখা গিয়েছে। তবে চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টি বাধ সাধেনি। গভীর নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনার পর শ্রীলঙ্কার ন্যাচারাল হ্যাজার্ডস আর্লি ওয়ার্নিং সেন্টার সাধারণ মানুষকে নিয়মিত সরকারি আবহাওয়ার খবর ও আপডেট দেখার অনুরোধ করেছে।

খেলবেন কি অভিষেক শর্মা

এদিকে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে তারকা ওপেনার অভিষেক শর্মাকে খেলানোর চেষ্টা চলছে। পেটের সমস্য়া সারিয়ে অভিষেক নিজে দ্রুত বাইশ গজে ফিরতে চাইছেন। সলমনদের বিরুদ্ধে প্রথম একাদশে বড় পরিবর্তন চায় না টিম ম্য়ানেজমেন্ট। রিঙ্কু সেভাবে টাচে না থাকলেও তাকে খেলানো হতে পারে। প্রসঙ্গত, গ্রুপে তাদের প্রথম দুটি ম্যাচে ভারত হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। অন্যদিকে পাকিস্তান হারায় নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডস (বুধবার), আর পাকিস্তান তাদের শেষ ম্যাচে খেলবে নামিবিয়ার বিরুদ্ধে (বুধবার)।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

AUS vs ZIM T20: বিশ্বকাপে অঘটন! শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে
IND vs PAK Match News: অভিষেক শর্মাকে 'অলস' বলে অপমান প্রাক্রন পাক পেসার মহম্মদ আমিরের, প্রশ্ন তুললেন স্কিল নিয়েও?