IPL 2026: গতবারের মত এবারও IPL ফাইনাল হতে চলেছে আমেদাবাদে। গত ৫ বছরের মধ্যে চারবার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগামী ৩১ মে মোদী স্টেডিয়ামে হবে আইপিএল ২০২৬ ফাইনাল। ফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। 

IPL 2026: গতবারের মত এবারও আইপিএলের ফাইনাল আয়োজিত হতে চলেছে আমেদাবাদে। গত পাঁচ বছরের মধ্যে চারবার আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগামী ৩১ মে মোদী স্টেডিয়ামে হবে আইপিএল ২০২৬ ফাইনাল। এবারের আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করা হয়। বেঙ্গালুরুর জায়গায় নির্ভরযোগ্যতা ও বড় দর্শকসংখ্যা সামলানোর সক্ষমতার কথা মাথায় রেখেই আমেদাবাদকেই বেছে নেওয়া হল বলে জানিয়েছেন বোর্ড কর্তারা। প্রসঙ্গত, ২০২৫ আইপিএলের ফাইনালে আয়োজিত হয়েছিল মোদী স্টেডিয়ামে। গতবার আইপিএলের ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোয়ালিফায়ারের খেলা কোথায়, কবে

আগামী ৩১ মে আমেদাবাদের মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। তার আগে ২৬ মে ধরমশালার হিমাচলপ্রদেশ স্টেডিয়ামে হবে কোয়ালিফায়ার-১। এরপর ২৭ মে নিউ চণ্ডীগড়ের নয়া আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এলিমিনেটর ম্যাচ এবং ২৯ মে একই মাঠে হবে কোয়ালিফায়ার-২। বিসিসিআই এক বিবৃতিতে জানানো হয়েছে, কিছু পরিচালনাগত ও লজিস্টিক কারণে এবারের আইপিএল প্লে-অফ তিনটি আলাদা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, যা বিশেষ সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে।

গতবারের সঙ্গে এবার ফারাক কোথায়

আইপিএল ২০২৫-এ নকআউট ম্যাচগুলি হয়েছিল মাত্র দু'টি ভেন্যুতে। নিউ চণ্ডীগড়ে হয়েছিল কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর, আর আহমেদাবাদে হয়েছিল কোয়ালিফায়ার ২ ও ফাইনাল। তবে এ বছর নিয়মটা একটু আলাদা। এই ফর্ম্যাটের ফলে কোয়ালিফায়ার ১ জেতা দলের বাড়তি সুবিধা থাকতে পারে। সাধারণত কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল একই মাঠে হয়। কিন্তু চলতি বছর কোয়ালিফায়ার-২ জেতা দলকেও, কোয়ালিফায়ার-১ জেতা দলের মতোই, ফাইনাল খেলতে অন্য ভেন্যুতে যেতে হবে।