East Bengal Club: গত মরসুমে আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল দলে অনেক বদল দেখা যাচ্ছে। বিনিয়োগকারী সংস্থা, কোচের সঙ্গে ক্লাবের আর কোনও সম্পর্ক থাকছে না। একাধিক বিদেশি ফুটবলারকেও ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে নতুন মরসুমে নতুন চেহারার ইস্টবেঙ্গল দলকে মাঠে নামতে দেখা যাবে।

DID YOU
KNOW
?
ডুরান্ড কাপের প্রস্তুতি
চলতি মাসের ২৫ তারিখ শুরু হতে চলেছে ডুরান্ড কাপ ২০২৬। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট একই গ্রুপে আছে।

Anton Søjberg: ডেনমার্কের (Denmark) ফুটবলার অ্যান্টন সয়বার্গকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal FC)। বৃহস্পতিবার ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ঘোষণা করা হয়েছে। লেখা হয়েছে, ‘আমাদের সফল ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে তাঁর অবদানের জন্য আমরা অ্যান্টন সয়বার্গকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতের জন্য আমরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।’ সয়বার্গ গত মরসুমের আইএসএল-এ খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। তবে তিনি যখনই খেলার সুযোগ পেয়েছেন, তখন দলকে সাহায্য করার চেষ্টা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোলও করেন তিনি। তবে অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সয়বার্গকে আর দলে রাখা হচ্ছে না। হাবাসের পছন্দের নতুন বিদেশি স্ট্রাইকার আনা হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইউসেফ এজ্জেজারিকেও ছেড়ে দেওয়া হবে?

সয়বার্গের পর কি স্পেনের (Spain) স্ট্রাইকার ইউসেফ এজ্জাজারিকেও (Youssef Ezzejjari) ছেড়ে দেবে ইস্টবেঙ্গল? গত মরসুমের আইএসএল-এ (Indian Super League 2026) সর্বাধিক গোলদাতা ইউসেফ। তিনি দলকে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান রাখেন। কিন্তু এই স্ট্রাইকারকে নতুন মরসুমের দলে রাখার বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। হাবাস যদি তাঁর দেশের ফুটবলারকে ইস্টবেঙ্গলে রাখতে চান, তাহলেই তাঁকে দলে রাখা হবে। না হলে ইউসেফকে ছেড়ে দেওয়া হবে। লেসলি ক্লডিয়াস সরণিতে আলোচনা চলছে, এই স্ট্রাইকারকে নতুন মরসুমের দলে রাখা হবে না। তাঁর পরিবর্তে অন্য কোনও বিদেশি স্ট্রাইকারকে দলে নেওয়া হতে পারে।

ডুরান্ড কাপের প্রস্তুতি

চলতি মাসের শেষদিকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2026)। একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ফলে গ্রুপেই কলকাতা ডার্বি হতে চলেছে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন এখনও শুরু হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে এসে প্রস্তুতি শুরু করে দেবেন হাবাস। তিনি বিদেশি ফুটবলারদেরও চূড়ান্ত করে ফেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।