Jayden Adams: সদ্য বিশ্বকাপে খেলে দেশে ফিরেছিলেন, হঠাৎ মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলারের

Published : Jul 11, 2026, 10:46 PM IST
Jayden Adams

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে ভালো পারফরম্যান্স দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। তারা প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গিয়েছিল। তবে এবারের বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যাওয়ার কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

DID YOU KNOW ?
দক্ষিণ আফ্রিকায় শোক
বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় শোকের ছায়া নেমে এসেছে।

FIFA World Cup 2026 News: মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল জীবনের দৌড়। হঠাৎ মৃত্যু হল দক্ষিণ আফ্রিকার (South Africa) জাতীয় দলের ফুটবলার জেডেন অ্যাডামসের (Jayden Adams)। এবারের বিশ্বকাপ ফুটবলে খেলেন এই মিডফিল্ডার। তিনি গ্রুপ লিগে তিন ম্যাচেই খেলেন। মেক্সিকো (Mexico) ও চেকিয়ার (Czechia) বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন অ্যাডামস। তবে তিনি দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এর কিছুদিনের মধ্যেই জাতীয় দলের ফুটবলারের মৃত্যু হওয়ায় দক্ষিণ আফ্রিকার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে এই ফুটবলারের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

কয়েকদিন আগেই ঠাকুমার মৃত্যু

এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন অ্যাডামসের ঠাকুমার মৃত্যু হয়েছে। গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা-চেকিয়া ম্যাচের আগের দিন তাঁর মৃত্যর খবর আসে। সেই ম্যাচে প্রথম একাদশে থাকলেও, প্রথমার্ধের পর এই মিডফিল্ডারকে তুলে নেওয়া হয়। পরিবারে এই বিপর্যয় নেমে আসার কিছুদিনের মধ্যে নিজেই প্রয়াত হলেন অ্যাডামস। এই ঘটনায় শোকপ্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের ইউনিয়নের (South African Football Players' Union) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল এক প্রতিভাবান ফুটবলারকে হারাল। জেডেন অ্যাডামস খেলার প্রতি অনুগত ছিল। ওর অনেককিছু দেওয়ার ছিল। কিন্তু অল্পবয়সেই ওর জীবন শেষ হয়ে গেল।’

শোকপ্রকাশ ফিফা প্রেসিডেন্টের

দক্ষিণ আফ্রিকার এই ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (FIFA President Gianni Infantino)। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি (Gayton McKenzie) শোকপ্রকাশ করে বলেছেন, ‘ওর পরিবার, সতীর্থ ও লক্ষ লক্ষ সমর্থকের সঙ্গে আমাদের দেশও শোকপ্রকাশ করছে। সবাই ওকে বেড়ে উঠতে দেখেছেন। অ্যাকাডেমিতে প্রতিশ্রুতিবান খেলোয়াড় থেকে ও বাফানা বাফানা (Bafana Bafana) আন্তর্জাতিক ফুটবলার হয়ে উঠেছিল ও।’ ২০২২ সালে মোজাম্বিকের (Mozambique) প্রথমবার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান অ্যাডামস। তিনি জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলে দুই ম্যাচ খেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
২৫ বছর বয়সেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলারের।
২৫ বছর বয়সে মৃত্যু হল দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs England: সাদাম্পটনে যানজটে আটকে ভারতীয় দল! পঞ্চম টি-২০ ম্যাচে পিছিয়ে গেল টস
Argentina vs Switzerland: কোয়ার্টার ফাইনালে নামার আগে সোজাসাপ্টা স্কালোনি, কী জানালেন আর্জেন্টিনা কোচ?