FIFA World Cup 2026 Controversy: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

DID YOU
KNOW
?
ফিফার পক্ষপাতিত্ব
চলতি বিশ্বকাপ ফুটবলে লাল কার্ড দেখার পরেও নির্বাসিত হননি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন ব্যালোগান। অন্য দলের ফুটবলাররা নির্বাসিত হয়েছেন।

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলারদের ক্ষেত্রে যেন নিয়ম, অন্য দেশের ফুটবলারদের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণ উল্টো! রাউন্ড অফ ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার (Bosnia & Herzegovina) বিরুদ্ধে লাল কার্ড দেখার পরেও, রাউন্ড অফ ১৬ পর্যায়ে বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে খেলার অনুমতি পান মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন ব্যালোগান (Folarin Balogun)। তিনি এই ম্যাচে খেলতেও নামেন। কিন্তু রাউন্ড অফ ১৬ পর্যায়ে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে হলুদ কার্ড দেখার ফলে নির্বাসিত থাকায় কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো (France vs Morocco) ম্যাচে খেলার সুযোগ পাননি মাইকেল ওলিসে (Michael Olise)। রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায় ফরাসি ফুটবল সংস্থা (French Football Federation)। কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি (FIFA Disciplinary Committee)। এবার ইংল্যান্ডের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংল্যান্ড শিবির

চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহ (Jarell Quansah)। এই কারণে তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে ফিফা। ফলে কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিরুদ্ধে (England vs Norway) খেলতে পারবেন না ইংল্যান্ডের এই ডিফেন্ডার। তাঁর লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগও পাচ্ছে না ইংল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারের নির্বাসন এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হলেও, ইংল্যান্ডের ডিফেন্ডারকে অবিলম্বে শাস্তি দেওয়া হচ্ছে। এই পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

ফিফার উপর প্রভাব খাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

ব্যালোগান লাল কার্ড দেখার পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে (FIFA president Gianni Infantino) ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। এরপরেই নির্বাসন স্থগিত করে দেওয়া হয়। কিন্তু অন্য দেশের ফুটবলারদের নির্বাসন বহাল। এই কারণেই ফিফার ভূমিকায় প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।