Kylian Mbappe: ডান হাঁটুতে চোট, বাঁ হাঁটুতে এমআরআই! চিকিৎসা বিভ্রাটে কিলিয়ান এমবাপে

Published : Mar 25, 2026, 03:11 PM IST
Real Madrid's Kylian Mbappe celebrates Champions League goal this season

সংক্ষিপ্ত

Kylian Mbappe Knee Injury: রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরাসি (French) তারকা কিলিয়ান এমবাপে ক্লাবের হয়ে খেলার পাশাপাশি জুনে বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলার জন্যও তৈরি হচ্ছেন। কিন্তু এরই মধ্যে তাঁর হাঁটুর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার চেয়েও বেশি উদ্বেগ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের চিকিৎসার অব্যবস্থা নিয়ে।

DID YOU KNOW ?
মাদ্রিদেও ভুল চিকিৎসা!
রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের সেরা ক্লাবেও ফুটবলারের চিকিৎসার ক্ষেত্রে মারাত্মক গাফিলতি ও ভুল ধরা পড়েছে।

Kylian Mbappe News: কোনও হাতুড়ে ডাক্তার এরকম ভুল করলে মানা যায়। কিন্তু বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) চিকিৎসক দল এই ভুল করবে! একইসঙ্গে বিতর্ক, উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরাসি (French) তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ২০২৫ সালের ডিসেম্বরে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। তিনি দলের চিকিৎসকদের সাহায্য নেন। কিন্তু সেখানেই গোলমাল হয়ে যায়। এক মেডিক্যাল স্টাফ এমবাপের বাঁ হাঁটুর বদলে ডান হাঁটুতে এমআরআই স্ক্যান করেন। ডান হাঁটুতে চোট পাননি এই তারকা। ফলে তাঁর এমআরআই স্ক্যানের রিপোর্টে কোনও সমস্যা ধরা  পড়েনি। সেই রিপোর্ট দেখে এমবাপেকে খেলার অনুমতি দেন রিয়াল মাদ্রিদের চিকিৎসক। বাঁ হাঁটুতে চোট নিয়েই তিন ম্যাচ খেলেন এই তারকা। ফলে তাঁর চোট বেড়ে যায়। এরপর এমআরআই স্ক্যানের ভুল ধরা পড়ে।

লিগামেন্টে চোট এমবাপের

রিয়াল মাদ্রিদের চিকিৎসা-বিভ্রাটের পর এমবাপের বাঁ হাঁটুতে স্ক্যান করা হয়। তখন ধরা পড়ে, এই তারকার লিগামেন্ট আংশিক ছিঁড়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ সূত্রে জানা গিয়েছে, ভুল এমআরআই স্ক্যানের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন এমবাপে। তিনি চলতি বছরের গোড়ায় ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যদের বরখাস্ত করেন।

রিয়াল মাদ্রিদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

রিয়াল মাদ্রিদের চিকিৎসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শুধু এমবাপের চোটই নয়, সম্প্রতি জুড বেলিংহ্যাম (Jude Bellingham), আলভারো ক্যারেরাসও (Alvaro Carreras) চোট পেয়ে মাঠের বাইরে থেকেছেন। গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের চিকিৎসক দলে বদল হয়েছে। ২০২৩ সালে বিদায় নেন তৎকালীন প্রধান চিকিৎসক ড. নিকো মিহিচ (Dr. Niko Mihic)। তবে গত বছর তাঁকে ফেরানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বারবার চোট পাচ্ছেন এই ক্লাবের ফুটবলাররা। চলতি লা লিগায় (La Liga 2025-26) বার্সেলোনার (Barcelona) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2025-26) কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে তারকা ফুটবলারদের চোট নিয়ে উদ্বেগে ক্লাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বাঁ হাঁটুতে চোট নিয়ে ৩ ম্যাচ খেলেন কিলিয়ান এমবাপে।
ভুল এমআরআই স্ক্যানের জেরে বাঁ হাঁটুতে চোট নিয়েই রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন কিলিয়ান এমবাপে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Leander Paes: লিয়েন্ডার পেজ কি পদ্ম শিবিরে? নিউটাউনের হোটেলে দেখা করলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে
Ajker Bangla News live: West Bengal Election - ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের