Lionel Messi: 'এই ক্ষত সারতে সময় লাগবে,' যন্ত্রণার কথা জানালেন লিওনেল মেসি

Published : Jul 21, 2026, 10:14 AM IST
Lionel Messi FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 Final: টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেললেও, এবার চ্যাম্পিয়ন হতে পারলেন না লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছে আর্জেন্টিনা (Spain vs Argentina)। এই হার মেনে নিতে পারছেন না মেসি। যন্ত্রণার কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

DID YOU KNOW ?
৭ বার ফাইনালে মেসিরা
এই নিয়ে ৭ বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলল আর্জেন্টিনা। চতুর্থবার রানার্স হলেন লিওনেল মেসিরা।

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের (Spain vs Argentina) কাছে হার কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মেসি লিখেছেন, ‘এই কষ্ট অপরিসীম। এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমি সব ভালো স্মৃতিও মনে রাখছি। যেসব ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছি, সেসব ম্যাচ চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ—সব মিলিয়ে আমরা আবারও বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছি। আজ হয়তো আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছি না আমরা কী অর্জন করেছি, কিন্তু এই দল টানা দু’বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে।'

স্পেনকে অভিনন্দন জানিয়েছেন মেসি

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হেরে গেলেও, নতুন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন মেসি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আবারও আমরা একটি দেশ হিসেবে একত্রিত হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব একসঙ্গে ভাগ করে নিয়েছি। একইসঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে আন্তরিক অভিনন্দন জানাই।'

 

 

শেষ বিশ্বকাপ খেলে ফেললেন মেসি?

এখন মেসির বয়স ৩৯ বছর। বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি ভবিষ্যতের বিষয়ে কিছু জানাননি। তবে জল্পনা চলছে, এবারই হয়তো শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি হয়তো চার বছর পর আর বিশ্বকাপে খেলবেন না। তবে এখনও যথেষ্ট ফিট মেসি। এবারের বিশ্বকাপে তিনি আট গোল করেছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি যদি অবসর ঘোষণা না করেন, তাহলে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন। আর্জেন্টিনার সমর্থকরা সেই আশাই করছেন। তবে এখনই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবল খেললেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবার ষষ্ঠ বিশ্বকাপে খেললেন। তিনি তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেললেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Durand Cup 2026: কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু ২১ জুলাই থেকেই, ঢাকে কাঠি পড়ছে ডুরান্ডের
FIFA World Cup 2026: ভোজিনহার চমক থেকে মেসির কীর্তি, এবারের ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ চমক