Lionel Messi Record: গতবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর এবার নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলতে নেমেছেন লিওনেল মেসি। বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে (Argentina vs Algeria) হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি চলতি বিশ্বকাপে আরও রেকর্ড গড়তে পারেন।
KNOW
Argentina Vs Algeria: অধরা বলে কি কিছুই থাকবে না লিওনেল মেসির (Lionel Messi)? একজন ফুটবলারের পক্ষে যা যা রেকর্ড গড়া সম্ভব, সবই কি তিনি গড়ে তারপর অবসর নেবেন? এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার প্রথম ম্যাচেই যে পারফরম্যান্স দেখালেন, তাতে অনুরাগীদের এই স্বপ্নই দেখাচ্ছেন লিও। ২০০৬ সাল থেকে তিনি বিশ্বকাপে খেলছেন। এতদিন হ্যাটট্রিক করা হয়নি। এবার প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে সেই অধরা হ্যাটট্রিক করে ফেললেন। জার্মানির (Germany) মিরোস্লাভ ক্লোজার (Miroslav Klose) সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপে ইতিহাসে ১৬ গোল করে ফেললেন মেসি। আর এক গোল করলেই এককভাবে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপ পর্বেই হয়তো তিনি সেই রেকর্ড গড়ে ফেলবেন।

গোল্ডেন বুটের লক্ষ্যে মেসি
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা রানার্স হলেও, সেবার সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। কিন্তু এই কিংবদন্তি এখনও বিশ্বকাপের কোনও সংসস্করণে সবচেয়ে বেশি গোল করার সুবাদে গোল্ডেন বুট পাননি। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সেই অধরা ব্যক্তিগত সাফল্যের দিকে এগিয়ে গেলেন মেসি। তিনি নিশ্চিতভাবেই চলতি বিশ্বকাপে আরও গোল করবেন। সেক্ষেত্রে গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেড়ে যাবে।
২০ বছর ধরে বিশ্বকাপে গোল করে চলেছেন মেসি
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে খেলতে নেমেই সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর (Serbia and Montenegro) বিরুদ্ধে গোল করেন মেসি। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর। ২০ বছর পর ৩৯ বছর বয়সে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলে খেলতে নেমে হ্যাটট্রিক করলেন এই কিংবদন্তি। তিনি বিশ্বকাপ ফুটবলের পাঁচটি আলাদা সংস্করণে গোল করেছেন। শুধু ২০১০ সালের বিশ্বকাপে গোল করতে পারেননি। এবারের বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন মেসি। কিন্তু তাঁর অনুরাগীরা চাইছেন, আরও অনেকদিন খেলুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


