Mohun Bagan Super Giant: প্রথমার্ধেই ৫ গোল, কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট

Published : Sep 10, 2026, 09:04 PM IST
Manvir Singh Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Calcutta Football League 2026: দীর্ঘদিন পর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই কারণেই কলকাতা লিগের ম্যাচেও সিনিয়র ফুটবলারদের খেলানো হচ্ছে। বৃহস্পতিবার কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে সিনিয়র ফুটবলারদের খেলানোর সুফল পাওয়া গেল।

DID YOU KNOW ?
দ্বিতীয় সফলতম মোহনবাগান
কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ পর্যায়ে সফলতম দল ইস্টবেঙ্গল। সবচেয়ে বেশিবার লিগ জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে মোহনবাগান।

Mohun Bagan Super Giant vs Coal India: গত ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal FC) রিজার্ভ দলের বিরুদ্ধে সুবিধা করতে না পারলেও, বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। কোল ইন্ডিয়াকে ৫-১ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধেই পাঁচ গোল করে ফেলে মোহনবাগান সুপার জায়ান্ট। ২১ মিনিটে প্রথম গোল করেন মনবীর সিং। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান সাহাল আবদুল সামাদ। তিন মিনিটের মধ্যে তৃতীয় গোল করেন সন্দীপ মালিক। ৪০ মিনিটের মাথায় চতুর্থ গোল করেন কিয়ান নাসিরি। এরপর ৪৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন মনবীর। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে কোল ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল করেন ইরফান সর্দার। প্রথমার্ধে পাঁচ গোল করলেও, দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড।

সুপার সিক্সের শুরুতে ছন্দে সবুজ-মেরুন শিবির

এবারের কলকাতা ফুটবল লিগে গ্রুপ এ থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে বৃহস্পতিবার সুপার সিক্স পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। গ্রুপ বি-র শীর্ষে থাকা কোল ইন্ডিয়া এদিন প্রথম একাদশের নিয়মিত সদস্য কয়েকজন ফুটবলারকে পায়নি। ফলে দুর্বল দল নিয়ে খেলতে হয়। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট এদিনও কয়েকজন সিনিয়র ফুটবলারকে প্রথম একাদশে রাখে। যাঁদের অন্যতম ছিলেন লিস্টন কোলাসো। দীপক টাংরিও প্রথম একাদশে ফেরেন। এই পরিবর্তনগুলি কাজে লাগে। তবে দুর্বল দলের বিরুদ্ধেও সবুজ-মেরুন রক্ষণকে জমাট দেখাল না। ডিফেন্ডারদের পারফরম্যান্স সবুজ-মেরুন শিবিরকে চিন্তায় রাখবে।

লিস্টনের চোট

কোল ইন্ডিয়ার বিরুদ্ধে এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লিস্টন। এই উইঙ্গারের চোট গুরুতর হবে না বলেই আশায় সবুজ-মেরুন শিবির। কারণ, আগামী মাসেই শুরু হতে চলেছে আইএসএল। তার আগে গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের খেলা শুরু।
চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। সুপার সিক্স পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ছিটকে গেলেন হর্ষিত রানা, এশিয়ান গেমসের আগে ফিট ঘোষিত জসপ্রীত বুমরা
India vs Pakistan: পাকিস্তানকে ১৯ গোল, মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি সেমি-ফাইনালে ভারত