Star Cricketer Ends International Career: আইপিএলের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা তারকা ক্রিকেটারের

Published : Apr 02, 2026, 01:08 PM IST
Rassie van der Dussen out

সংক্ষিপ্ত

অবসরের বয়সের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জাাননোর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের হালের ট্র্য়াডিশন অব্যাহত থাকল। এবি ডেভিলিয়ার্সের মতই আচমকা বাইশ গজকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen)।

Star Cricketer Ends International Career: অবসরের বয়সের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জাাননোর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের হালের ট্র্য়াডিশন অব্যাহত থাকল। এবি ডেভিলিয়ার্সের মতই আচমকা বাইশ গজকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen)। একটু বেশি বয়সে সুযোগ পেয়ে জাতীয় দলের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স করছিলেন নির্ভরযোগ্য ব্যাটার ডুসেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার হতাশায় ৩৬ বছর বয়েসে আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়লেন ডুসেন। দেশের হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলে দেশের জার্সি পুরোপুরি খুলে রাখলেন প্রিটোরিয়ার ৩৬ বছরের তারকা। এবার তিনি বিশ্বব্যাপি হওয়া ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে মন দেবেন।

কেন এই আচমকা অবসর

গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই ডুসেন ইঙ্গিত দিয়েছিলেন, এটিই তাঁর শেষ বড় আইসিসি টুর্নামেন্ট হতে পারে । সে সময় ভ্যান ডার ডুসেন বলেছিলেন, "এটা আমার শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে।"তিনি স্পষ্ট করেন, অবসরের সিদ্ধান্ত হঠাৎ নয় বা টিম ম্যানেজমেন্টের চাপেও নয়, বরং বাস্তব পরিস্থিতি মেনেই এই সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার দলে নতুন প্রজন্মের ব্যাটারদের উত্থান তাঁর জায়গা অনিশ্চিত করে তুলেছিল। পাশাপাশি ২০২৭ সালের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করে দল গঠনের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা কমে আসছিল। জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ বুঝতে পেরেই দেশের হয়ে খেলা ছাড়লেন তিনি।

শেষবার কবে দেশের জার্সিতে খেলেন

'ক্রিকেট সাউথ আফ্রিকা'র সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তিও ২০২৫ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। এরপর কোচ রব ওয়াল্টার ও ডিরেক্টর এনোচ এনওয়-এর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পরিকল্পনা ছিল তাঁর। ভ্যান ডার ডুসেন ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, শেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। সাম্প্রতিক সময়ে তিনি শুধু সাদা বলের ক্রিকেটেই মনোযোগ দেন।

এক নজরে ডুসেনের রেকর্ড

২০২৫ সালের ৫ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন তাঁর শেষ ওয়ানডে ম্যাচ এবং একই বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। ওয়ানডে ক্রিকেটে ৭১ ম্যাচে ২,৬৫৭ রান করেছেন তিনি, গড় ৫০.১৩। যার মধ্যে রয়েছে ৬টি শতরান ও ১৭টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১৩৪। ২০২১ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গাও করে নিয়েছিলেন তিনি। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭ ম্যাচে ১,৪০৬ রান করেছেন ৩৩.৪৭ গড়ে, স্ট্রাইক রেট ১২৮.৭৫ এবং সর্বোচ্চ স্কোর ৯৪। দেরিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও দ্রুতই প্রোটিয়াদের মিডল অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ভক্তদের কাছে 'দ্য বিস্ট' নামেও পরিচিত ছিলেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News live: Star Cricketer Ends International Career - আইপিএলের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা তারকা ক্রিকেটারের
LSG vs DC: কাজে লাগল না লখনউয়ের লড়াই, ব্যাটিং-ধস সামাল দিয়ে প্রথম ম্যাচেই জয় দিল্লির