Asian Games 2023: এশিয়ান গেমসে ভিয়েতনামের বক্সারকে উড়িয়ে দিলেন নিখাত জারিন

Published : Sep 24, 2023, 05:11 PM ISTUpdated : Sep 24, 2023, 05:43 PM IST
Nikhat Zareen

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। বিভিন্ন ইভেন্টে সাফল্য আসছে। তবে পদক তালিকায় উপরের দিকে থাকতে হলে সোনা জিততে হবে।

এশিয়ান গেমসের শুরুটা ভালোভাবেই করলেন ভারতের অন্যতম সেরা মহিলা বক্সার নিখাত জারিন। প্রিলিমিনারিতে ভিয়েতনামের থি ট্যাম এনগুয়েনকে উড়িয়ে দিলেন নিখাত। তাঁর পক্ষে ফল ৫-০। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলে দেন নিখাত। প্রথম ২ রাউন্ডের পরেই তাঁর জয় নিশ্চিত হয়ে যায়। বিচারকরা সর্বসম্মিক্রমেই নিখাতকে বিজয়ী ঘোষণা করেন। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়ে নিখাতের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এশিয়ান গেমসে পদক জেতাই তাঁর লক্ষ্য। এই বক্সার সোনা জিততে পারলে ভারত পদক তালিকায় উপরের দিকে যেতে পারে। কারণ, এখনও পর্যন্ত ৫টি পদক পেলেও, পদক তালিকায় পিছিয়ে যাচ্ছে ভারত। মোট পদক কম থাকলেও, সোনা জেতায় ভারতের চেয়ে এগিয়ে হংকং, চিনা তাইপেই। সোনা জিতলেই পদক তালিকায় প্রথম ৫টি দেশের মধ্যে থাকবে ভারত। 

এদিন শুরুতেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পায় আশি চোকসি, মেহুলি ঘোষ ও রমিতাকে নিয়ে গঠিত ভারতীয় দল। এরপর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পান রমিতা। রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে রুপো পেয়েছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। রোয়িংয়ে পুরুষদের পেয়ারে ব্রোঞ্জ পেয়েছেন বাবু লাল যাদব ও লেখ রাম। রোয়িংয়ে পুরুষদের এইট ইভেন্টেও রুপো পেয়েছে ভারত। 

এশিয়ান গেমসে পুরুষদের টেবল টেনিসে পদক জয়ের আশা আছে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। গতবার ব্রোঞ্জ পেয়েছিলেন অচিন্ত্য শরৎ কমলরা। তাঁরা কোয়ার্টার ফাইনালে জাপানকে হারানোর পর সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যান। এবারও লড়াই সহজ হবে না। কারণ, দক্ষিণ কোরিয়া দল বিশ্বের সেরা ২০ জন খেলোয়াড়ের মধ্যে ২ জন আছেন। তবে ভারতীয় দল লড়াই করতে তৈরি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে চান শরৎ কমলরা।

মহিলাদের ফুটবলে অবশ্য ভারতের ফল একেবারেই ভালো হল না। গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে ০-১ হেরে গেল ভারত। ফলে সব ম্যাচেই হেরে এবারের মতো এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারতের মহিলা ফুটবল দল। পুরুষদের ফুটবলে অবশ্য এখনও গ্রুপ টপকানোর আশা আছে। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ১-৫ হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ জিতেছেন সুনীল ছেত্রীরা। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন-

Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির

Asian Games 2023: বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের দেবিকা ও প্রীতি

Asian Games 2023: উজবেকিস্তানকে ১৬ গোলের মালা পরিয়ে এশিয়াডে পরের রাউন্ডে ভারতের পুরুষ হকি দল

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমরা কলম্বোয় যাচ্ছি,' পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তৈরি সূর্যকুমার
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ফিট হয়ে উঠবেন ওয়াশিংটন সুন্দর? অপেক্ষায় নির্বাচকরা