কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা

Published : Jan 19, 2023, 04:37 PM ISTUpdated : Jan 19, 2023, 05:27 PM IST
Sania Mirza

সংক্ষিপ্ত

আগামী মাসে পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন। তার আগে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন সানিয়া মির্জা।

কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। বৃহস্পতিবার মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সানিয়া ও তাঁর সঙ্গী কাজাকস্তানের টেনিস খেলোয়াড় অ্যানা ড্যানিলিনা। তাঁরা হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির ডালমা গ্যালফি ও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নার্ডা পেরাকে। ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে জয় পেয়েছেন সানিয়ারা। তাঁদের পক্ষে ম্যাচের ফল ৬-২, ৭-৫। প্রথম সেট জিততে সানিয়া ও অ্যানার সময় লাগে ২৫ মিনিটেরও কম। দ্বিতীয় সেটে ৪-১ এগিয়ে যায় ইন্দো-কাজাক জুটি। এরপর অবশ্য তাঁরা ছন্দ হারান। গ্যালফি ও পেরা টানা ৪ গেম জিতে দ্বিতীয় সেটের ফল করে দেন ৫-৫। এরপর অবশ্য সানিয়া ও অ্যানা প্রত্যাবর্তন ঘটান। তাঁরা পেরার সার্ভিস ব্রেক করতে সক্ষম হন। এরপর নিজের সার্ভিস ধরে রাখতে সক্ষম হন অ্যানা। ফলে ম্যাচ জিতে যায় ইন্দো-কাজাক জুটি। দ্বিতীয় রাউন্ডে অ্যালিসন ভ্যান ইউৎভ্যাঙ্ক ও অ্যানহিলিনা ক্যালিনিনার মুখোমুখি হবেন সানিয়া-অ্যানা।

৩৬ বছর বয়সি সানিয়া কয়েকদিন আগেই ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর কেরিয়ারের শেষ বড়মাপের প্রতিযোগিতা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার পর আগামী মাসে ডব্লুটিএ ১০০০ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলেই অবসর নেবেন এই তারকা।১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। এটাই সানিয়ার কেরিয়ারের শেষ প্রতিযোগিতা হতে চলেছে। তার আগে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালো করলেন এই তারকা।

এখনও পর্যন্ত ৬ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। এর মধ্যে ২০১৬ সালে মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে ২০০৯ সালে মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সানিয়া। তিনি ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে সব গ্র্যান্ড স্ল্যামই একবার করে জিতেছেন। ২০১২ সালে মিক্সড ডাবলসেয় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন সানিয়া। ২০১১ সালে ডাবলসে ফ্রেঞ্চ ওপেনে রানার্স হন তিনি। ২০১৫ সালে ডাবলসে উইম্বলডন চ্যাম্পিয়ন হন সানিয়া। ২০১৪ সালে মিক্সড ডাবলসে এবং ২০১৫ সালে ডাবলসে ইউ এস ওপেন চ্যাম্পিয়ন হন হায়দরাবাদের তারকা।

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। পাকিস্তানের এক মডেলের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও সানিয়া-শোয়েবের বিবাহ বিচ্ছেদ নিয়ে নতুন করে কিছু জানা যায়নি।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হচ্ছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ

রাহুল-আথিয়ার বিয়ে, তোড়জোড় শুরু ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

Border-Gavaskar Trophy 2027: আগামী বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, ম্যাচ পেল না ইডেন
KKR IPL 2026: আইপিএল শুরুর আগেই লক্ষ্য ঠিক করে নিল কলকাতা নাইট রাইডার্স, সাহসী ক্রিকেট খেলতে চান রাহানেরা