Olympics 2024: 'ভারতের গর্ব এবং অনুপ্রেরণা' ভিনেশের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published : Aug 07, 2024, 02:01 PM ISTUpdated : Aug 07, 2024, 03:27 PM IST
VINESH - MODI

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের আসরে স্বপ্নভঙ্গ। গোটা দেশবাসী তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু পারলেন না তিনি। বলা ভালো ছিটকে গেলেন। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে। আর এরপরেই তাঁর পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্যারিস অলিম্পিক্সের আসরে স্বপ্নভঙ্গ। গোটা দেশবাসী তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু পারলেন না তিনি। বলা ভালো ছিটকে গেলেন। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে। আর এরপরেই তাঁর পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে কার্যত দাপট দেখিয়েই জয় পান এই ভারতীয় কুস্তিগীর। এমনকি, বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে পরাজিত করেন তিনি। ফলে, তাঁকেই ফাইনালে স্বর্ণপদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না ভিনেশের। সেইসঙ্গে, বেদনাদায়ক মুহূর্ত ভারতের (India) জন্যও।

কারণ, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ওজন পরিমাপের সময় দেখা যায় যে, ভিনেশ ফোগাটের ওজন অনেকটা বেড়ে গেছে। যা নির্ধারিত ওজনের থেকে অনেকটাই বেশি। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্যই কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা। সেইসঙ্গে, হাতছাড়া হল পদক।

আরও পড়ুনঃ 

Olympics 2024: স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাটের! অলিম্পিক্সের লড়াই থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা

জানা যাচ্ছে, ফাইনালে তো তিনি নামতেই পারবেন না। সেইসঙ্গে, রুপোও হাতছাড়া হচ্ছে ভিনেশের। তাই কেবল সোনা এবং ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজির ফ্রিস্টাইল বিভাগে। অতএব, তাঁকে খালি হাতেই দেশে ফিরতে হবে।

আর এরপরেই ভিনেশের পাশে দাঁড়াতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, “ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে আসল চ্যাম্পিয়ন। ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য আপনি অনুপ্রেরণা। আজকের এই ঘটনা রীতিমতো বেদনাদায়ক। আমি আপনার হতাশাকে অনুভব করতে পারছি।”

মোদী আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি আপনি আবার পারবেন। কারণ, চ্যালেঞ্জ মোকাবেলা করা সবসময়ই আপনার স্বভাব। আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। আমরা সবাই আপনার সাফল্যের জন্য অপেক্ষা করছি।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG U19: ইংল্যান্ডকে চুরমার করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাট জয় ভারতের, ইতিহাস গড়লেন তরুণ বৈভব
T20 World Cup 2026: বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় ধাক্কা! স্কোয়াড ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে আসছেন কে?