Thomas Cup 2026: চিনা তাইপেইয়ের বিরুদ্ধে চমকপ্রদ জয়, টমাস কাপের সেমি-ফাইনালে ভারত

Published : May 01, 2026, 08:40 PM IST
Lakshya Sen

সংক্ষিপ্ত

Thomas Cup 2026: ২০২২ সালে প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার দলে ছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। এবারের টমাস কাপেও ভারতীয় দলে আছেন লক্ষ্য। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া থেকে দুই ধাপ দূরে ভারতীয় দল।

DID YOU KNOW ?
পদক নিশ্চিত ভারতের
শুক্রবার টমাস কাপের সেমি-ফাইনালে পৌঁছে ভারতীয় দলের জন্য পদক নিশ্চিত করলেন লক্ষ্য সেনরা।

Badminton News: চিনা তাইপেইকে (Chinese Taipei) সহজেই ৩-০ হারিয়ে টমাস কাপের (Thomas Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শুক্রবার সিঙ্গলসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন লক্ষ্য সেন (Lakshya Sen) ও আয়ূষ শেট্টি (Ayush Shetty)। ডাবলসে দাপট দেখালেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। এদিন ভারতীয় দলকে এগিয়ে দেন লক্ষ্য। তিনি প্রথম সিঙ্গলসে চোউ তিয়েন-শ্যেনের (Chou Tien-chen) বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নেন। প্রথম গেমে হেরে গেলেও, তারপর প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পান লক্ষ্য। তাঁর পক্ষে ফল ১৮-২১, ২২-২০, ২১-১৭। লক্ষ্য বরাবরই চাপের মুখে ভালো পারফরম্যান্স দেখান। গুরুত্বপূর্ণ মুহূর্তে পয়েন্ট অর্জন করাও তাঁর খেলার অন্যতম ইতিবাচক দিক। শুক্রবারও সেরকমই পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন এই তারকা শাটলার।

লক্ষ্যর দেখানো পথেই জয়

লক্ষ্য ভারতীয় দলকে এগিয়ে দেওয়ার পর ডাবলসে জয়ের ধারা অব্যাহত রাখেন সাত্বিক-চিরাগ। এই জুটি শিউ-সিয়াং শিয়ে (Chiu Hsiang Chieh) ও ওয়াং শি-লিনের (Wang Chi-Lin) মুখোমুখি হয়। সাত্বিক-চিরাগ জুটি প্রয়োজনের সময় ভালো পারফরম্যান্স দেখাতে পারে, নেটে প্রতিপক্ষের উপর আধিপত্য স্থাপন করতে পারে এবং শক্তিশালী স্ম্যাশের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে। প্রথম গেমে সহজ জয় পাওয়ার পর দ্বিতীয় গেমে অল্পের জন্য হেরে গেলেও, তৃতীয় গেমে সহজ জয় পেয়ে ভারতকে ২-০ এগিয়ে দেয় এই জুটি। তাদের পক্ষে লড়াইয়ের ফল ২১-১১, ১৯-২১, ২১-১২। এরপর ভারতীয় দলের জয় নিশ্চিত করেন আয়ূষ। তিনি অল ইংল্যান্ড (All England) চ্যাম্পিয়ন লিন শুন-ই-কে (Lin Chun-yi) ৪৮ মিনিটের মধ্যে হারিয়ে দেন। আয়ূষের পক্ষে লড়াইয়ের ফল ২১-১৬, ২১-১৭। ২০ বছর বয়সি এই শাটলার এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Asian Championships) রুপো পান। এবার ভারতকে টমাস কাপ জেতানোই তাঁর লক্ষ্য।

 

 

উবের কাপে ব্যর্থ ভারত

টমাস কাপে ভারতীয় দল ভালো পারফরম্যান্স দেখালেও, উবের কাপে (Uber Cup 2026) পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। পি ভি সিন্ধুরা (PV Sindhu) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে প্রথমবার টমাস কাপ জেতে ভারতীয় দল।
২০২২ সালে প্রথমবার টমাস কাপ জেতে ভারতীয় দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন লক্ষ্য সেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammedan SC: শ্রমিক দিবসে বিদ্রোহ, বেতন না পেয়ে অনুশীলন বন্ধ মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের
East Bengal: গুজব রটিয়ে দলে ভাঙন ধরানোর চেষ্টা না সত্যি? ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!