Sports News: রয়েছে টেনিস, পিকলবল, মোটরস্পোর্টস প্রশিক্ষণের ব্যবস্থা, রাজ্যে প্রথম উদ্যোগ

Published : Mar 22, 2026, 03:08 PM IST
Multi-Sports Training Ecosystem

সংক্ষিপ্ত

Multi-Sports Training Ecosystem: বাংলায় ক্রীড়াপ্রেমী মানুষের অভাব নেই। কিন্তু পরিকাঠামোর অভাব বা উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সম্প্রতি বাংলার ক্রীড়াবিদরা আন্তর্জাতিক স্তরে খুব বেশি সাফল্য পাননি। এবার বিভিন্ন খেলায় বাংলার ছেলে-মেয়েদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। ফলে এবার বাংলার ক্রীড়াবিদরা সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে।

DID YOU KNOW ?
এক জায়গায় অনেক
পশ্চিমবঙ্গে প্রথমবার বেসরকারি উদ্যোগে একই জায়গায় একাধিক খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Amuzi Sports Tech Ecosystem: পশ্চিমবঙ্গে প্রথমবার একই জায়গায় একাধিক খেলার প্রশিক্ষণ ও প্রস্তুতির ব্যবস্থা করা হল। দক্ষিণ কলকাতার শহরতলি জোকায় এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে একইসঙ্গে টেনিস, পিকলবল, মোটরস্পোর্টস, অ্যাডভেঞ্চার বাইকিং, ফোর ইন্টু ফোর কার র‍্যালি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। বাংলার ক্রীড়া পরিকাঠামোর উন্নতির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে যেমন উঠতি ক্রীড়াবিদরা অনুশীলনের সুযোগ পাবেন, তেমনই পেশাদার ক্রীড়াবিদরাও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। সল্টলেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (Sports Authority of India) বিভিন্ন খেলার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু বাংলায় এতদিন কোনও বেসরকারি ক্ষেত্রে একইসঙ্গে বিভিন্ন খেলার প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবার সেই উদ্যোগ নেওয়া হল। ফলে বাংলায় ক্রীড়াক্ষেত্রে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো উন্নতির উদ্যোগ

ক্যালকাটা সাউথ ক্লাবে সাংবাদিক বৈঠকে ছিলেন বিখ্যাত মোটরস্পোর্টস ব্যক্তিত্ব উদয় গঙ্গোপাধ্যায়। তিনি বিভিন্ন খেলার ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার উপর জোর দেন। তাঁর কথায়, 'লোকজন মোটরস্পোর্টস সম্পর্কে খুব বেশি কিছু জানে না। অনেকেই মোটরস্পোর্টসকে বৈধ খেলা হিসেবে চিহ্নিত করতেই পারে না। এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার ফলে পশ্চিমবঙ্গে ক্রীড়া পরিকাঠামোর ভবিষ্যৎ বদলে যাবে।' সুরক্ষা ও পারফরম্যান্সের জন্য পেশাদার প্রশিক্ষণের গুরুত্বের উপরেও জোর দেন উদয়। এশিয়ান পিকলবল অ্যাসোসিয়েশনের কর্তা আদিত্য খান্না বলেন, ‘পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পিকলবলের প্রশিক্ষণের জন্য এরকম কেন্দ্র গড়ে তোলা দরকার ছিল। কারণ, পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই খেলা ভালোবাসেন। উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রতিভাবান খেলোয়াড়দের উন্নতি করার ক্ষেত্রে যেমন সাহায্য করা যাবে, তেমনই বিভিন্ন খেলার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতিও পাওয়া যাবে।’

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার

আমুজি স্পোর্টস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করার জন্য প্রশিক্ষণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং স্মার্ট স্পোর্টস পরিকাঠামো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রীড়াবিদরা যাতে সুরক্ষিতভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে পারফরম্যান্সের উন্নতির দিকে নজর দিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা যাতে মাল্টিস্পোর্টস ট্রেনিংয়ের ক্ষেত্রে দেশের অন্যতম সেরা হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। আমুজি স্পোর্টসের ডিরেক্টর রাজীব ঘোষ আরও জানিয়েছেন, ভারতে প্রথম ক্রীড়া সম্প্রচারের জন্য ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশন চ্যানেল চালু করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পশ্চিমবঙ্গে প্রথম মাল্টি-স্পোর্টস প্রশিক্ষণ কেন্দ্র।
দক্ষিণ কলকাতার শহরতলি জোকায় পশ্চিমবঙ্গে প্রথম মাল্টি-স্পোর্টস প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Babar Azam Cooking: ব্যাট-বল ছেড়ে এবার হাতা-খুন্তি নিয়ে রান্না শুরু পাক তারকা বাবর আজমের! মেনুতে কী ছিল?
Rajasthan Royals IPL 2026: সঞ্জু নেই, রিয়ান পরাগের হাতে রাজস্থান! কেমন হল নতুন রয়্যালস ব্রিগেড?