Durand Cup 2026: মেগা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, চলতি এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। তবে সেই কলকাতা ডার্বিতে পরাজিত হয় লাল হলুদ ব্রিগেড। যদিও এখনও পর্যন্ত সবকটি ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান।
Durand Cup 2026: ডুরান্ড ফাইনালে মহারণ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার, মেগা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan East Bengal Derby)। প্রসঙ্গত, চলতি এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেওমুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল (Durand Cup 2026 Final)। তবে সেই কলকাতা ডার্বিতেপরাজিত হয় লাল হলুদ ব্রিগেড। যদিও এখনও পর্যন্ত সবকটি ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান। নির্ধারিত সময়ের খেলায় বিপক্ষের জালে মোট ১৬টি গোল দিয়েছে বাগান শিবির। মাত্র ১টি গোল তারা হজম করেছে। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে এবং সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে সবুজ মেরুন ব্রিগেড।
ডুরান্ড ফাইনালে মহারণ!
অন্যদিকে, একমাত্র মোহনবাগানের কাছে পরাজয় ছাড়া আর কোনও ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল। গোটা টুর্নামেন্টে মোট: ১৪ গোল দিয়েছে লাল হলুদ ব্রিগেড এবং হজম করেছে মাত্র ১টি গোল। সেমিফাইনালে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। ফলে, একটা কথা বলা চলে যে, ফাইনাল ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন গোলকিপার প্রভসুখান সিং গিল, স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ, আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র তথা চলতি প্রতিযোগিতায় হ্যাটট্রিক করা পিভি বিষ্ণু এবং অবশ্যই মহম্মদ রশিদ। পাশাপাশি বিপিন সিং এবং এডমুন্ডও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই খেলায়।
মেগা ম্যাচে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
অন্যদিকে, মোহনবাগানের হয়ে ফাইনালে বড় ভূমিকা নিতে পারেন ভিশাল কেইথ। সেইসঙ্গে, সাহাল আবদুল সামাদ, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, আলবার্তো রডরিগেজ, শুভাশিস বোস এবং রাহুল ভেকের দিকে অবশ্যই নজর রাখতে হবে। খেলা শুরু বিকেল ৫টায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।