Premier League 2026: প্রিমিয়ার লিগে নিজেদের খেতাব ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল আর্সেনাল। কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারাল তারা। দলের নতুন তারকা ক্রিস্টোস জোলিস অভিষেকেই দুটি গোলে অ্যাসিস্ট করে নজর কাড়েন। গোল করেছেন কাই হাভার্টজ, বুকায়ো সাকা এবং মার্টিন ওডেগার্ড।

Premier League 2026: প্রিমিয়ার লিগের খেতাব ধরে রাখার অভিযানটা আর্সেনালশুরু করে দিল একেবারে চ্যাম্পিয়নের মেজাজেই (Premier League 2026)। এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার, মরশুমের প্রথম ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিল মিকেল আর্তেতার দল। ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পর থেকেই আত্মবিশ্বাসে ফুটছিল 'গানার্স' শিবির। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও সেই দাপট বজায় রাখল তারা (arsenal vs coventry)।

EPL Champion 2026: ২২ বছরের খরা কাটিয়ে অবশেষে লক্ষ্যপূরণ! প্রিমিয়ার লিগ খেতাব জিতল আর্সেনাল, চ্যাম্পিয়ন গানার্সরা

অভিষেকেই নায়ক নতুন তারকা জোলিস

এদিন ম্যাচের নায়ক ছিলেন আর্সেনালের নতুন সাইনিং ক্রিস্টোস জোলিস। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই দুটি গোলে সহায়তা করে তিনি মাতিয়ে দেন। ম্যাচের ১৫ মিনিটে প্রথমে বল কেড়ে নিয়ে কাই হাভার্টজের জন্য গোলের পাস বাড়ান তিনি। এরপর ২৩ মিনিটে, তাঁর বাড়ানো ক্রস কভেন্ট্রির গোলকিপার কার্ল রাশওয়ার্থ আটকালেও ফিরতি বলে সহজেই গোলে করে যান বুকায়ো সাকা।

আর্তেতা ঢুকলেন কিংবদন্তি ম্যানেজারদের তালিকায়

Arsenal vs Man City: মাত্র ৪৮ মিনিটেই সিটিকে শেষ করে দিল আর্সেনাল, সবুজ গালিচায় যেন আর্টেটার ঝলক?

প্রায় ২৫ বছর পর, ইংল্যান্ডের টপ-ফ্লাইট ফুটবলে ফেরা কভেন্ট্রি সিটি এদিন আর্সেনালের গতির সঙ্গে একেবারেই পাল্লা দিতে পারেনি। প্রথমার্ধে তারা একটিও ট্যাকল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায়, মার্টিন ওডেগার্ড দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এই জয়ের ফলে, আর্সেনালের কোচ হিসেবে ১৫০তম প্রিমিয়ার লিগ ম্যাচ জিতলেন মিকেল আর্তেতা। মাত্র ২৪৯টি ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে তিনি পেপ গুয়ার্দিওলা (২০৪), হোসে مورিনহো (২৩১), ইয়ুর্গেন ক্লপ (২৩৭) এবং অ্যালেক্স ফার্গুসনের (২৪৭) মতো কিংবদন্তি ম্যানেজারদের তালিকায় নাম লেখালেন।

ম্যাচ শেষে কে কী বললেন?

জয়ের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্তেতা বলেন, "এই ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল। আমরা খুবই প্রভাবশালী ছিলাম এবং বল পায়ে রেখে দারুণ খেলেছি। একে অপরের সঙ্গে বোঝাপড়া চমৎকার ছিল। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। সবমিলিয়ে, পারফরম্যান্স খুবই ভালো হয়েছে। কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগতভাবে দারুণ খেলেছে।আর যখন বোঝাপড়া আর রসায়নের কথা ওঠে, তখন ওই তিনজনের (সাকা, ওডেগার্ড এবং বেন হোয়াইট) মধ্যে সেটা দারুণভাবে রয়েছে। ওরা অতীতে অনেক মিনিট একসঙ্গে খেলেছে, যদিও গত বছর নানা কারণে সেটা সম্ভব হয়নি। এমনকি বাঁ দিকে জোলিসের সঙ্গেও অন্যরকম বোঝাপড়া তৈরি হচ্ছে। আমি সত্যিই মুগ্ধ।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।