লঞ্চের আগেই ফাঁস হল ওপো এটুয়েলভ স্মার্টফোনের স্পেসিফিকেশন, রইল বিস্তারিত

Published : Apr 05, 2020, 12:01 PM IST
লঞ্চের আগেই ফাঁস হল ওপো এটুয়েলভ স্মার্টফোনের স্পেসিফিকেশন, রইল বিস্তারিত

সংক্ষিপ্ত

মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই কোম্পানি স্টাইলিশ লুক উন্নতমানের ফিচার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে ওপো এটুয়েলভ এর বিস্তারিত জেনে নেওয়া যাক ওপো এটুয়েলভ ফোনের স্পেসিফিকেশন

মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। গত বছরে ভারতে লঞ্চ হয়েছিল ওপো এ১১। এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হল এর ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ জিবি ব়্যাম-সহ লঞ্চ আজ লঞ্চ হচ্ছে এই আকর্ষনীয় স্মার্টফোন। লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে ওপো এটুয়েলভ এর বিস্তারিত। এবারে জেনে নেওয়া যাক ওপো এটুয়েলভ ফোনের স্পেসিফিকেশন।

আরও পড়ুন- অল্পতেই কেঁদে ফেলেন, বিশেষ এই গুণগুলি রয়েছে আপনার মধ্যে

ওপো এটুয়েলভ স্মার্টফোনে থাকতে পারে ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এই স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে ৪২৩০ এমএএইচ এর নন রিমুভেবল ব্যাটারি। এই ফোনে থাকতে পারে ৬.২২ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। সেই সঙ্গে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৫। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হতে পারে অ্যানড্রয়েড ৯.০ পাই, কালার ওএস ৬.১। রয়েছে অ্যামোলেড ক্যাপাসিটির টাচস্ক্রিন। 

আরও পড়ুন- জ্যোতিষ মতে এই ধাতুর আংটি বহু সমস্যা সমাধানে সক্ষম, বাঁধা কাটিয়ে ওঠা যায় সহজেই

ওপো এটুয়েলভ স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য থাকতে পারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) ও ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ-সহ এইচডিআর ডেপথ সেন্সর-সহ প্যানোরোমার সুবিধা।  সেই সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাসএর সুবিধা। ওপো এটুয়েলভ স্মার্টফোন পাওয়া যাবে আকর্ষণীয় নীল রঙে। এই ফোনের ডিসপ্লেতে ওয়াটার ডপ নচ থাকতে পারে। তবে এখনও অবধি এই ফোনের দাম কত থাকতে পারে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
 

PREV
click me!

Recommended Stories

Google Android-এ একটি বড় পরিবর্তন আনছে! আপনার স্মার্টফোন আগের চেয়ে দ্রুত এবং দীর্ঘস্থায়ী হবে
Lava Bold 2: দেখতে পুরো আইফোনের মতো! মাত্র ১৩ হাজারেই বাজার কাঁপানো স্মার্টফোন?