Viral wedding video: বিয়েতে কন্যাদানের বদলে হল রক্তদান, বাদ পড়ল কনকাঞ্জলিও

Viral wedding video: বিয়েতে কন্যাদানের বদলে হল রক্তদান, বাদ পড়ল কনকাঞ্জলিও

Published : Dec 16, 2021, 02:28 PM IST

বিয়েতে কন্যাদান নয়, হল রক্তদান। এমনই এক অভিনব উদ্যোগ নিলেন খোদ কনে। নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা ইমন প্রামানিক। তাঁরই বিয়েতে এই অভিনব উদ্যোগ।

বিয়েতে কন্যাদান নয়, হল রক্তদান। এমনই এক অভিনব উদ্যোগ নিলেন খোদ কনে। নদীয়া জেলার শান্তিপুরের বাসিন্দা মিঠু প্রামানিক এবং সোমা প্রামানিকের একমাত্র কন্যা ইমন প্রামানিকের সাথে হাওড়া জেলার শিবপুরের ব্যেতাই তলার বাসিন্দা অমল বিশ্বাস এবং মিতালী বিশ্বাসের একমাত্র পুত্র অর্কিড বিশ্বাসের বিবাহ ছিল৷ আর বিয়ের অনুষ্ঠানে কন্যাদান বিষয়টি  কিছুতেই মেনে নিতে পারতেন না ইমন প্রামানিক৷ তার মতে কন্যা কোন দানের বস্তু নয় , রক্ত-মাংস, মজ্জায় গড়া একজন মানুষ ৷ তাই বিয়ের অনুষ্ঠানে "কন্যাদান" না করে রক্তদানের ব্যবস্থা করা হয় সেখানে ৷ কনের মা সোমাদেবী জানান যে, তাঁর মাও কন্যাদানে বিশ্বাসী ছিলেন না তাই নিজের মেয়ের বিয়েতে কন্যাদান না করে রক্তদানের এই আয়োজন। বিয়েতে রক্তদান শিবির, একেবারে নতুন অভিজ্ঞতা হচ্ছে বলেই জানালেন কনের আত্মীয়। বিয়ের দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরাও। কনের এই উদ্যোগের প্রশাংসা করেছেন পুলিশ আধিকারিকরাও। তবে শুধু কন্যদানই নয় সেই সঙ্গেই "কনকাঞ্জলী"ও হয়নি এই বিয়েতে৷ সেই সঙ্গে বিয়েতে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সমাজের চোখেও এই বিয়ে যে নজির গড়ল তা বলাই বাহুল্য।

06:34Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
10:55Narendra Modi : সরকারের হাত ক্ষমতা রয়েছে...বিরোধীদের আন্দোলনের মাঝে এ কী বললেন মোদী!
09:36অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর
19:31Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের
20:22CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?
14:35BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা