নতুন করে তুষারপাত কাশ্মীরের ডোডায়, বরফে অবরুদ্ধ হিমাচলের কুরফি-ফাগু

নতুন করে তুষারপাত কাশ্মীরের ডোডায়, বরফে অবরুদ্ধ হিমাচলের কুরফি-ফাগু

Published : Jan 07, 2020, 12:25 PM IST

এবার জমিয়ে শীত পড়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। গত নভেম্বর থেকেই তুষারপাত চলছে ভূস্বর্গ কাশ্মীরে। সোমবার ফের একবার নতুন করে তুষারপাত হয় ডোডার পার্বত্য এলাকায়। গোটা উপত্যকা ছেয়ে গিয়েছে সাদা বরফের চাদরে। যা গোটা অঞ্চলের সৌন্দর্য্য বারিয়ে দিয়েছে কয়েক গুণ। তবে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীরের। 

কাশ্মীরের মতই তুষারপাত চলছে হিমাচল প্রদেশের সিমলাতে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে কুরফি-ফাগুর 5 নম্বর জাতীয় সড়ক। ফলে রাস্তায় পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছs যান চলাচল। দাঁড়িয়ে পড়েছে একের পর এক গাড়ি। লাগাতার তুষারপাতের কারণে সিমলার অধিকাংশ রাস্তাই এখন বন্ধ হয়ে রয়েছে।

এদিকে উত্তরপ্রদেশেও ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। সকালে ঘন কুয়াশায় ঢাকা  পড়ছে  বারাণসী সহ অন্যান্য শহরগুলি। উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে তুষারপাতের জেরে উত্তরপ্রদেশে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা থেকে বাঁচতেপথের দুধারে আগুন পোহাচ্ছেন ফুটপাতবাসীরা।

06:48Sudhanshu Trivedi: Regime Change-এর জন্য CJP-র আন্দোলনকে ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
11:31Regime Change-ই আসল লক্ষ্য জানালেন CJP-রা, পাল্টা দিয়ে চরম আক্রমণ বিজেপির সম্বিত পাত্র
11:21নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
17:13CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
08:10CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
06:34Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার