শীত পড়েছে জাঁকিয়ে, কমলালেবুর উৎসব শুরু ইম্ফলে

শীত পড়েছে জাঁকিয়ে, কমলালেবুর উৎসব শুরু ইম্ফলে

Published : Dec 20, 2019, 01:34 PM IST

শীতকাল মানেই কমলালেবু।  দুপুরের নরম রোদে টক-মিষ্টি কমললেবু কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আর সেই কমলালেবুর উৎসব শুরু হয়েছে মণিপুরের ইম্ফল শহরে। এবার ষোলতম বর্ষে পা দিল এই উৎসব। তামিংলঙ প্রাঙ্গনে রাজ্যের নানা প্রান্ত থেকে চাষিরা এসেছিলেন তাদের উৎপাদন করা সেরা কমলালেবুর সারি নিয়ে। 

শীতকাল মানেই কমলালেবু।  দুপুরের নরম রোদে টক-মিষ্টি কমললেবু কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আর সেই কমলালেবুর উৎসব শুরু হয়েছে মণিপুরের ইম্ফল শহরে। এবার ষোলতম বর্ষে পা দিল এই উৎসব। তামিংলঙ প্রাঙ্গনে রাজ্যের নানা প্রান্ত থেকে চাষিরা এসেছিলেন তাদের উৎপাদন করা সেরা কমলালেবুর সারি নিয়ে। তিন দিন ধরে চলবে এই কমললেবু উৎসব। যেখানে খোঁজ মিলবে মণিপুরের সেরা কমলার সম্ভার। সেরা কমলালেবু চেখে দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হচ্ছেন তামিংলঙ প্রাঙ্গনে। এবছর ৩৭০জন কমললেবু চাষি অংশ নিয়েছিলেন এই উৎসবে। সেরা কমলালেবু উৎপাদকের জন্য পুরস্কারমূল্য ছিল ২ লক্ষ টাকা। দ্বিতীয় সেরা ব্যক্তির জন্য পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা আর তৃতীয় সেরা ব্যক্তি পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়াও প্রতিটি কমলালেবু চাষিকে মণিপুর সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। 

12:05CJP Saurav Das: লন্ডন যেতে না পেরে মোদীকে তুলোধোনা সৌরভ দাসের, দেখুন কী বলছেন
02:53বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার যুবক
10:07Puri: কার্তিক পূর্ণিমায় জনসমুদ্র পুরী, মহাসমারোহে পালিত হল পবিত্র উৎসব
16:27India Nepal Agreement: নেপালের জন্য ১৫ হাজার কোটি টাকা! মোদীর বড় ঘোষণা, ভারতকে নিয়ে কী বললেন বলেন্দ্র?
18:14India-Nepal Relation: চিনকে পিছনে ফেলে ভারতের দিকে নেপাল? ভারত-নেপাল সম্পর্কে আসছে বড় পরিবর্তন!
10:09PM Modi: এক বছর সোনা কম কেনার অনুরোধ করেছিলেন মোদী! তারপরেই ঘুরে গেল সব, দেশবাসীর প্রশংসায় মোদী
03:23মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন যোগী, শ্রদ্ধা জানালেন ধামি-সিন্ধিয়ারা
14:01মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন যোগী আদিত্যনাথ, বারবার চোখের জল মুছলেন মুখ্যমন্ত্রী
03:32আকভান বিদায় নিতেই পুরীর মন্দিরে ভক্তদের ঢল, মহাপ্রভুর মঙ্গল আরতিতে মুখর শ্রীক্ষেত্র
07:30Cyclone Akvan Latest Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডব! ওড়িশার একাধিক এলাকা জলের তলায়, বিপর্যস্ত জনজীবন