
Gautam Adani West Bengal | নিউটাউনে বড় শিল্প ও স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্প। গৌতম আদানির উদ্যোগে তৈরি হতে চলেছে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য নিকেতন’। ৫১.৭৫ একর জমির উপর গড়ে উঠতে চলা এই মেগা হাসপাতাল প্রকল্পে প্রাথমিকভাবে ১,২০০ কোটি টাকা বিনিয়োগ এবং পরবর্তীতে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির ১,০০০টি শয্যা সাধারণ ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পরিষেবার জন্য সংরক্ষিত রাখার কথা জানানো হয়েছে। পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে। আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবার জন্য আমেরিকার Mayo Clinic-কে গ্লোবাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। নবান্ন সূত্রের হিসেব অনুযায়ী, হাসপাতালটি সম্পূর্ণ চালু হলে কর্মসংস্থান, চিকিৎসা-পর্যটন ও গবেষণার মাধ্যমে বাংলায় বছরে প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুফল আসতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওতে জানুন Adani Aarogya Niketan New Town প্রকল্পের সম্পূর্ণ তথ্য, বিনিয়োগের পরিমাণ, ২,০০০ শয্যার হাসপাতাল, Mayo Clinic-এর ভূমিকা, বিনামূল্যে চিকিৎসার সুযোগ, কর্মসংস্থান এবং বাংলার অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব।