
'ঘোড়ার কচু করবে আমার' থানা থেকে বেরিয়েই ফের বিস্ফোরক হুমায়ুন!
Humayun Kabir News | বহরমপুর থানায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তাঁকে ৪০০-র বেশি প্রশ্ন করা হয়। থানার জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও তীব্র প্রতিবাদ জানান হুমায়ুন কবীর।