Humayun Kabir: ৪০০ প্রশ্নের মুখে হুমায়ুন, থানার বাইরে এসেই যা বলে দিলেন, তাতেই তোলপাড়!

Humayun Kabir: বহরমপুর থানায় হুমায়ুন কবীরকে কেন জিজ্ঞাসাবাদ করা হল? কী কী প্রশ্ন করা হয়েছিল? থানার বাইরে বেরিয়ে পুলিশ ও বিজেপি সম্পর্কে কী বললেন তিনি? অডিও ভাইরাল নিয়ে তাঁর বক্তব্যই বা কী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Share this Video

Humayun Kabir: বহরমপুর থানায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তাঁকে ৪০০-র বেশি প্রশ্ন করা হয়। থানার জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও তীব্র প্রতিবাদ জানান হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীরের দাবি, তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্য, পুলিশের কাজ সাধারণ মানুষের সেবা করা। পাশাপাশি বর্তমান পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ঘিরেও কড়া বক্তব্য রাখেন হুমায়ুন।

অডিও ভাইরাল সংক্রান্ত বিষয়েও নিজের বক্তব্য জানান তিনি। যে ব্যক্তি তাঁকে ফোন করেছিলেন, তাঁকে তিনি ঠিকভাবে চেনেন না বলেও দাবি করেছেন হুমায়ুন কবীর।

বহরমপুর থানায় হুমায়ুন কবীরকে কেন জিজ্ঞাসাবাদ করা হল? কী কী প্রশ্ন করা হয়েছিল? থানার বাইরে বেরিয়ে পুলিশ ও বিজেপি সম্পর্কে কী বললেন তিনি? অডিও ভাইরাল নিয়ে তাঁর বক্তব্যই বা কী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Related Video