Annapurna Bhandar: ১৭ তারিখ পেরিয়েও টাকা ঢোকেনি! ক্ষোভে ফেটে পরলেন মহিলারা

Share this Video

Annapurna Bhandar News | অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে একদল মহিলা বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক দফতর চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, প্রায় চার মাস ধরে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে অনলাইনে বা নথিতে এখনও ‘Under Processing’ দেখাচ্ছে। আবার কারও নাম তালিকায় থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ।

Related Video