Brazil Flood Latest Update: ৩২৯ মিমি বৃষ্টি! নদী উপচে জলমগ্ন ব্রাজিল, ঝড়-বন্যায় ভয়াবহ পরিস্থিতি

ব্রাজিলের একাধিক প্রদেশে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যা পরিস্থিতি। ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল দুর্যোগে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাও পাওলো এবং দক্ষিণ ব্রাজিলের বিভিন্ন এলাকায়। সাও পাওলোয় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Share this Video

ব্রাজিলের একাধিক প্রদেশে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যা পরিস্থিতি। ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল দুর্যোগে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাও পাওলো এবং দক্ষিণ ব্রাজিলের বিভিন্ন এলাকায়। সাও পাওলোয় ভারী বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টিতে সাও পাওলো প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। সরোকাবায় সেপ্টেম্বরে বৃষ্টির নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইতিমধ্যেই ৩২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় চারগুণ। উপচে পড়েছে সরোকাবা নদী, জলমগ্ন হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। দক্ষিণ ব্রাজিলেও পরিস্থিতি ভয়াবহ। শক্তিশালী কোল্ড ফ্রন্টের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিও গ্রান্ডে দো সুল। ১৩৭টি পুরসভায় ৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৫,২৭,৬৬৯। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন এবং আত্মীয়-বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

Related Video