স্ত্রী কেন তৃণমূলে, জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সৌমিত্র খাঁ

Published : Dec 21, 2020, 04:06 PM ISTUpdated : Dec 21, 2020, 05:39 PM IST
স্ত্রী কেন তৃণমূলে, জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সৌমিত্র খাঁ

সংক্ষিপ্ত

বিজেপি ছেড়ে তৃণমূলে সুজাতা তৃণমূলের মাস্টারস্ট্রোকে হিমসিম অবস্থা জবাবে কী বললেন সৌমিত্র খাঁ? স্ত্রীর উদ্দেশ্যে কী বললেন তিনি?

নজিরবিহীন ঘটনা রাজ্য রাজনীতিতে। একুশের নির্বাচনের আগে কার্যত রঙ্গমঞ্চ আকার নিল রাজ্য রাজনীতি। পারিবারিক  কোন্দলের বহিঃপ্রকাশ ঘটল রাজ্য বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সাংসদের স্ত্রী। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা যোগদান করেছেন তৃণমূলে। এরপর তাঁর স্ত্রীকে কী বললেন সৌমিত্র?

আরও পড়ুন-'সিঙ্গলফুল' ছেড়ে 'জোড়াফুলে' সুজাতা, স্ত্রীকে ডির্ভোস নোটিস পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

স্ত্রীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন সৌমিত্র খাঁ। পারিবারিক সমস্যার প্রভাব রাজনীতিতে নিয়ে প্রকাশ্যে কী বলবেন তিনি। কার্যত দিশেহারা অবস্থা হয় সৌমিত্র খাঁয়ের। সাংবাদিকদের কাছে কেঁদে ফেললেন সৌমিত্র। বললেন, ''আমি কি খুব পাপী।  সুজাতা তুমি খুব ভুল করলে। তুমি পদবিতে আর খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো''। রাজনীতির জন্য ভালবাসাকে বিসর্জন দেওয়ার অভিযোগ তুললেন।

আরও পড়ুন-'সৌমিত্র খাঁ-র সুবুদ্ধি হলে উনিও ফিরবেন', তৃণমূলে যোগ দিলেন BJP সাংসদের স্ত্রী সুজাতা খাঁ

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''। এরপরই, সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মত, পারিবারিক লড়াই যুযুধান দুই পক্ষের রাজনীতিকে কোথায় নিয়ে যায়। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের জয়ের পিছনে স্ত্রী সুজাতার গুরুত্ব অপরিসীম। মূলত তাঁর চেষ্টাতেই ভোটে জিততে পেরেছিলেন সৌমিত্র খাঁ। আদালতের নির্দেশে প্রচারে যেতেন পারেনি তিনি। স্ত্রী সুজাতা নিজেই মাঠে নেমে লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে।
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব