বিজেপি-তে সৌজন্য, নিখিলের হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দিল গুনগুন

Published : Mar 20, 2021, 01:54 PM ISTUpdated : Mar 20, 2021, 02:00 PM IST
বিজেপি-তে সৌজন্য, নিখিলের হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দিল গুনগুন

সংক্ষিপ্ত

পর্দায় বর বিজেপিতে যুক্ত  বাস্তবে নীলের পছন্দ তৃণমূল তাই রিয়েল লাইফের স্বামীর হাত ধরেই রাজনীতিতে  তৃণাও যোগ দিলেন তৃণমূলে 

রাজনীতির ময়দানে তারকার ঢল। টেলিভিশন হোক বা বড় পর্দা, সেলেব মহল একে একে নাম লেখাচ্ছে পছন্দের শিবিরে। এবার সেই তালিকাতে নাম লেখালেন নীল-তৃণা। পর্দায় সৌজন্যের সঙ্গে চুটিয়ে সংসার করছে গুনগুন। সৌজন্যই কয়েকদিন আগে দীলিপ ঘোষের হাত ধরে যোগ দিয়েছেন বিজেপিতে। তবে রিল লাইফের স্বামীর পথ অনুস্মরণ করলেন না তৃণা। বরং নীলের হাত ধরেই রাজনীতিতে নামলেন তিনি। 

আরও পড়ুন- প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, গায়ে জ্বর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ও খড়কুটোর গুনগুন, দুই একযোগ যুক্ত হলেন তৃণমূলে। শনিবার তৃণমূল ভবণে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হাতে তুলে দিলেন তাঁরা দলীয় পতাকা। কেবল দিদির পাশে থাকতেই এই সিদ্ধান্ত জানালেন নীল। তবে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রার্থী তালিকা। যার ফলে স্পষ্ট যে কোনও কেন্দ্রে লড়ছেন না তাঁরা দুজন। বরং প্রচারের মুখ হতেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত। 

কয়েকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন নীল ও তৃণা। জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সিনে দুনিয়ার সঙ্গে ভালোই সম্পর্ক দিদির। তাই স্টার কাস্টদের নানা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বর্তমানে রাজনীতির ময়দানে চলছে পালা বদলের পালা। তারকারা আদর্শগত দিক থেকে বেছে নিচ্ছে পছন্দের দলকে। কেউ হচ্ছেন প্রার্থী কেউ হচ্ছেন আবার প্রচারের মুখ। দিদির হয়ে সাধারণকে বোঝাতেই পথে নামবেন নীল-তৃণা। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?