Published : Oct 25, 2026, 08:38 AM ISTUpdated : Oct 25, 2026, 09:30 PM IST

Ajker Bangla News live: Virat Kohli - নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

09:30 PM (IST) Oct 25

Virat Kohli - নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট

Virat Kohli News: নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর শুরু হবে ওডিআই সিরিজ। এই সিরিজে খেলবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Read Full Story

08:05 PM (IST) Oct 25

Durga Puja 2026 - বিসর্জনের শোভাযাত্রায় দুর্গা প্রতিমার দিকে ডিম! তীব্র উত্তেজনা

Egg Hurled at Durga Idol: হায়দরাবাদে (Hyderabad) দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। দুর্গা প্রতিমার দিকে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দুর্গা প্রতিমার দিকে ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Read Full Story

08:02 PM (IST) Oct 25

Starlink Ukraine - চুক্তি ভঙ্গের খেসারত দিতে হল ইউক্রেনকে! স্টারলিংক ইন্টারনেট পরিষেবা বন্ধ করলেন ইলন মাস্ক

Starlink Ukraine: রাশিয়ার হামলার শুরুর দিকে স্টারলিংকের ভূমিকার কথাও মনে করিয়ে দেন মাস্ক। তিনি জানান, সেসময় রুশ হামলায় অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ধ্বংস বা জ্যাম হয়ে গিয়েছিল। তাঁর কথায়, "পৃথিবীর অন্য যেকোনো বেসরকারি কোম্পানির চেয়ে স্পেসএক্স ইউক্রেনকে বাঁচাতে অনেক বেশি কাজ করেছে।"

Read Full Story

07:01 PM (IST) Oct 25

Thibaut Courtois - এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ দলে নেই কুর্তোয়া, অলমোকে পাচ্ছে না বার্সেলোনা

El Clasico: ভারতীয় সময় অনুযায়ী ররিবার গভীর রাতে হতে চলেছে এল ক্লাসিকো। লা লিগার (La Liga 2026-27) ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার (FC Barcelona) মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ (Real Madrid CF)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে এল ক্লাসিকোতে দুই দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারছেন না।

Read Full Story

06:42 PM (IST) Oct 25

‘ওর বাবাকেও যেতে হবে’ পাটনায় মোদীকে নিশানা খাড়গের, মন্তব্য ঘিরে বিতর্ক

বিহারের পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) আদর্শ—একাধিক বিষয়ে সরব হন তিনি। পাশাপাশি, মোদীকে নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়।

Read Full Story

06:06 PM (IST) Oct 25

Mumbai Howrah Mail Power Bank Blast - মুম্বই-হাওড়া মেল ট্রেনে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল কামরা

Mumbai-Howrah Mail Power Bank Blast: চলন্ত ট্রেনে নিঝুম রাতে হঠাৎই বিকট আওয়াজ। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাতানুকূল (AC) কামরা ভরে গেল গাঢ় কালো ধোঁয়ায়। স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক অ্যালার্ম বেজে উঠতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল ঘুমন্ত যাত্রীদের মধ্যে।

Read Full Story

06:02 PM (IST) Oct 25

বেগুনি রং যাঁদের ভীষণ প্রিয়, তাঁরা মন থেকে কেমন মানুষ হন? বলছে কালার সাইকোলজি

আপনার প্রিয় রং কী বেগুনি? তাহলে আপনি ভিড়ের থেকে আলাদা। কালার সাইকোলজি বলছে, যাঁদের বেগুনি রং পছন্দ, তাঁরা অত্যন্ত সৃজনশীল, সংবেদনশীল ও রহস্যময় মানসিকতার হন। কী বলে আপনার পছন্দের রং, জানুন।

Read Full Story

05:34 PM (IST) Oct 25

PV Sindhu - লড়াই করেও পারলেন না সিন্ধু, ফরাসি ওপেন ফাইনালে বিশ্বসেরার কাছে হার

French Open 2026 Final: প্রথমবার ফরাসি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতের সফলতম শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু এবারও তিনি দক্ষিণ কোরিয়ার (South Korea) বিশ্বসেরা শাটলার অ্যান সে ইয়াংয়ের (An Se Young) বিরুদ্ধে জয় পেলেন না। ফের সিন্ধুকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন অ্যান।

Read Full Story

05:30 PM (IST) Oct 25

Bullet Train - মাটির ১০০ ফুট নিচে স্টেশন, সমুদ্রের তলায় ৭ কিমি টানেল! দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

২০২৭ সালের মধ্যেই আমেদাবাদ থেকে মুম্বই রুটে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। মুম্বইয়ের বিকেসি-তে তৈরি হচ্ছে ১০ তলা ভবনের সমান গভীর আন্ডারগ্রাউন্ড স্টেশন। আর থানে ক্রিকের কাছে তৈরি হচ্ছে ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল। ঘণ্টায় ৩২০ কিমি বেগে ছুটবে এই ট্রেন, যার কাজ এখন জোরকদমে চলছে।
Read Full Story

05:15 PM (IST) Oct 25

পুজোয় ভিড় এড়িয়ে নিরিবিলিতে থাকতে চান? কলকাতা থেকে ২ ঘণ্টায় পৌঁছান শান্তিপুর, তাঁত-মন্দির-ইতিহাসে ভরা গঙ্গা পাড়ের শহর

কলকাতার থিম পুজোর ভিড়ে হাঁপিয়ে উঠেছেন? এবার পুজোয় একটু অন্যরকম স্বাদ নিতে চান? থিম নয়, একেবারে ঘরোয়া, সাবেকি পুজোর আমেজ পেতে চলে আসুন নদিয়ার শান্তিপুরে। গঙ্গা তীরের এই প্রাচীন শহরে পাবেন তাঁত, মন্দির আর বৈষ্ণব সংস্কৃতির অনন্য মেলবন্ধন। কলকাতা থেকে মাত্র ২-৩ ঘণ্টার পথ।

Read Full Story

05:08 PM (IST) Oct 25

লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ি হবে একেবারে মন্দিরের মতো, রইল উপকরণ ও রান্নার সহজ পদ্ধতি

লক্ষ্মী পুজোয় ভোগের খিচুড়ি ছাড়া পুজো অসম্পূর্ণ। খিচুড়ি রান্নার পদ্ধতিও এক এক বাড়িতে এক এক রকম। এক উপকরণে রাঁধলেও, খিচুড়ির স্বাদ বাড়িভেদে ভিন্ন হয়। তবে সুস্বাদু খিচুড়ি বানাতে গেলে চাল, ডাল, জল, মশলা সমস্ত অনুপাত নিখুঁত হওয়া জরুরি।

Read Full Story

05:03 PM (IST) Oct 25

দুর্গা নন, ১৮ হাতের মহালক্ষ্মী! মালদার বামনগোলায় ২৬ বছর ধরে শক্তিরূপে পূজিত হন দেবী

সকালে মহালক্ষ্মীকে শক্তিরূপে পুজো করা হয়। অন্যদিকে, রাতে কোজাগরী লক্ষ্মীরূপে চলে আরাধনা। অর্থাৎ, একই দেবীর মধ্যে শক্তি ও সমৃদ্ধির দুই ভাবনাকে সামনে রেখে পুজোর আয়োজন করা হয়।

Read Full Story

04:51 PM (IST) Oct 25

অজিঙ্ক রাহানের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশে নেই রোহিত, কোহলি, জায়গা পাননি বুমরাও

সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ বেছে নিতে গিয়ে চমক দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তাঁর পছন্দের দলে জায়গা পেলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা। বরং চার নম্বরে ব্যাটিংয়ের জন্য সচিন তেন্ডুলকরকে বেছে নিয়েছেন তিনি। আর দলের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে।

Read Full Story

04:20 PM (IST) Oct 25

Ajinkya Rahane - নেই বিরাট-রোহিত-বুমরা! পছন্দের সেরা টেস্ট একাদশ বাছলেন রাহানে

All-time Indian Test XI: নয় দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় দল। এই দীর্ঘ সময়ে বহু ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে সেরা টেস্ট একাদশ বাছাই করা কঠিন। সেই কঠিন কাজটাই করেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। একইসঙ্গে তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

Read Full Story

04:17 PM (IST) Oct 25

সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না, কড়া বার্তা জয়শঙ্করের

সন্ত্রাসবাদকে কোনওভাবেই রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না। সন্ত্রাসবাদকে কখনওই ন্যায্য বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিশ্বশান্তির জন্য এই বিপদ মোকাবিলায় সব দেশকে একজোট হতে হবে। এমনই বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

Read Full Story

03:55 PM (IST) Oct 25

Tomorrow Bank Closed - লক্ষ্মীপুজো উপলক্ষ্যে কি আগামীকাল ব্যাঙ্ক বন্ধ? আরবিআই-এর নয়া নোটিশ

ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান করছেন? ২৬ অক্টোবর ২০২৬ সোমবার ব্যাঙ্ক ছুটির আরবিআই গাইডলাইন পড়ে নিন। আপনার রাজ্যে এসবিআই, এইচডিএফসি এবং অন্যান্য ব্যাঙ্ক খোলা আছে কিনা চেক করুন।
Read Full Story

03:03 PM (IST) Oct 25

MS Dhoni - ফিট থাকলে সিএসকে-র হয়ে আইপিএল-এ আরও এক মরসুম খেলতে পারেন, ইঙ্গিত ধোনির

Chennai Super Kings: আইপিএল-এর (IPL) প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় ভরসা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গত মরসুমে ফিটনেসের সমস্যার জন্য কোনও ম্যাচেই খেলতে পারেননি এই কিংবদন্তি। তা সত্ত্বেও তিনি দলের সঙ্গে ছিলেন। আগামী আইপিএল-এও সিএসকে-র সঙ্গে যুক্ত থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ধোনি।

Read Full Story

02:59 PM (IST) Oct 25

Monorail Accident - চালকহীন মনোরেলে ভয়াবহ দুর্ঘটনা, ক্রেনের ধাক্কার পর ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল ধ্বংসাবশেষ

Monorail Accident: ব্রাজিলের সাও পাওলো শহরে মনোরেল লাইনে দুর্ঘটনা। উঁচুতে থাকা লাইনের উপর ভেঙে পড়া একটি বিশাল ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে চালকহীন ট্রেনের। এই দুর্ঘটনাটি ঘটে শহরের পূর্বাঞ্চলে। বড় ধাক্কার ফলে ক্রেনের ভাঙা অংশ ছিটকে পড়ে নীচের রাস্তায়।

Read Full Story

01:54 PM (IST) Oct 25

গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন? আটক আত্মীয়

গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ির কাছেই একটি জলসার অনুষ্ঠানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Read Full Story

01:14 PM (IST) Oct 25

US Midterm Elections - আগাম ভোট ট্রাম্পের! মেলানিয়াকে নিয়ে ভোটকেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট, কাদের দিলেন ভোট

US Midterm Elections: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার, ২৪ অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন তাঁরা।

Read Full Story

12:55 PM (IST) Oct 25

Gold Loan - কেন হু হু করে বাড়ছে সোনা দিয়ে ঋণ নেওয়ার প্রবণতা? নেপথ্যের কারণ কী?

Gold loan: ভারতে সোনার দাম বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে গোল্ড লোন বা সোনার ঋণ নেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরে ঋণ গ্রহীতার সংখ্যা ৩৫% বেড়েছে, কারণ মানুষ সোনা বিক্রি না করে সহজ শর্তে ঋণ পেতে এটি ব্যবহার করছেন।

Read Full Story

12:32 PM (IST) Oct 25

ভাড়া দেওয়ার টাকা নেই! ঘরেই ছাপলেন ৩৭ লক্ষের জাল নোট, তালা ভেঙে চক্ষু চড়কগাছ বাড়িওয়ালার

মহারাষ্ট্রের নাগপুরে ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। ভাড়া নেওয়া ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার নোটের মতো দেখতে বিপুল সংখ্যক ছাপানো কাগজ। প্রাথমিক তদন্তে প্রায় ৩৭ লক্ষ টাকার জাল নোট ছাপানোর অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। পাশাপাশি উদ্ধার হয়েছে অসম্পূর্ণভাবে ছাপানো নোট এবং ছাপার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

Read Full Story

11:04 AM (IST) Oct 25

Farooq Abdullah - 'পাকিস্তান আমাদের বাঁচাচ্ছে', ফারুক আবদুল্লাহর মন্তব্যে তুমুল বিতর্ক

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানই নাকি কাশ্মীরিদের রক্ষা করছে। ভারত সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তারা ফারুকের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে।
Read Full Story

11:02 AM (IST) Oct 25

১০ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট! ১ নভেম্বর দিল্লিতে বড়সড় আন্দোলনে INDIA জোট

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে ফের আন্দোলনের পথে কংগ্রেস-সহ বিরোধী INDIA জোট। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করতে চলেছে বিরোধী শিবির। এই সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি আরও জোরালো করা হবে বলে জানিয়েছে কংগ্রেস।

Read Full Story

10:58 AM (IST) Oct 25

Double Durga Puja in 2028 - ২০২৮ সালে দু’বার দুর্গাপুজো! কোন পঞ্জিকা মেনে দেবেন অঞ্জলি, কোন পুজোই বা সঠিক?

২০২৮ সালে দু’বার দুর্গাপুজো হওয়া ঘিরে জোর আলোচনা। কোনও পঞ্জিকা অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে, আবার কোনও পঞ্জিকার হিসাব বলছে অক্টোবরের মাঝামাঝি হবে দুর্গোৎসব। প্রশ্ন উঠছে, কোন পুজোয় অঞ্জলি দেবেন ভক্তরা? কোন পঞ্জিকার হিসাবই বা সঠিক বলে গণ্য হবে?

Read Full Story

10:09 AM (IST) Oct 25

France Protest - উত্তাল ফ্রান্স! রাস্তায় ৪ লক্ষেরও বেশি বিক্ষোভকারী, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাস

ফ্রান্সে মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য এবং সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে রাস্তায় নামলেন লক্ষ লক্ষ মানুষ। শনিবার, ২৪ অক্টোবর দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।

Read Full Story

09:50 AM (IST) Oct 25

হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন, হুড়োহুড়ি যাত্রীদের

হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসের সামনের কামরার নিচে আগুনের ফুলকি ঘিরে আতঙ্ক ছড়ায়। রেলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

Read Full Story

09:35 AM (IST) Oct 25

রবিবারই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দিলেন না ট্রাম্প

আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। রবিবারই ইরানের উপর নতুন করে সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি তেহরানের সঙ্গে বড়সড় কূটনৈতিক চুক্তির সম্ভাবনাও খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Read Full Story

09:06 AM (IST) Oct 25

Petrol Diesel Prices - ২৫ অক্টোবর পেট্রোল-ডিজেলের দাম কত? দেখে নিন বিভিন্ন শহরের রেট

বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা থাকলেও, ২৫ অক্টোবর দেশের বড় শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম কত?

Read Full Story

More Trending News