আপনার প্রিয় রং কী বেগুনি? তাহলে আপনি ভিড়ের থেকে আলাদা। কালার সাইকোলজি বলছে, যাঁদের বেগুনি রং পছন্দ, তাঁরা অত্যন্ত সৃজনশীল, সংবেদনশীল ও রহস্যময় মানসিকতার হন। কী বলে আপনার পছন্দের রং, জানুন।

আমরা অনেকেই একটা বিশেষ রঙের প্রতি অদ্ভুত টান অনুভব করি। কারও লাল প্রিয়, কারও নীল। আর আপনার যদি বেগুনি রং বড্ড প্রিয় হয়, তাহলে আপনি কিন্তু সাধারণ নন। কালার সাইকোলজি বা রং-এর মনোবিজ্ঞান বলছে, আমাদের পছন্দের রং আমাদের অবচেতন মন ও ব্যক্তিত্বের আয়না।

প্রাচীনকাল থেকেই বেগুনি রংকে রাজকীয়তা, রহস্য ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ধরা হয়। কারণ আগে বেগুনি রং তৈরি করা খুব কঠিন ও ব্যয়বহুল ছিল, তাই শুধু রাজা-রানিরাই এটি ব্যবহার করতেন। তাই যাঁদের এই রং-এর প্রতি আকর্ষণ রয়েছে, তাঁদেরকে সৃজনশীল মানসিকতার অধিকারী বলে মনে করা হয়।

*বেগুনি রং প্রিয় মানুষরা কেমন হন?*

*১. অত্যন্ত সৃজনশীল ও কল্পনাপ্রবণ:* বেগুনি রং ভালোবাসে এমন মানুষরা গতানুগতিক জীবন পছন্দ করেন না। তাঁদের মাথায় সবসময় নতুন আইডিয়া ঘোরে। লেখা, ছবি আঁকা, গান, ডিজাইন - যে কোনও সৃজনশীল কাজে তাঁরা পারদর্শী হন। লাল-এর এনার্জি এবং নীল-এর শান্ত ভাব মিলিয়েই বেগুনি। তাই এঁরা একই সঙ্গে আবেগী এবং বুদ্ধিদীপ্ত।

*২. সংবেদনশীল ও সহানুভূতিশীল:* এঁরা অন্যের কষ্ট খুব সহজে বুঝতে পারেন। অত্যন্ত আবেগপ্রবণ এবং অন্যের প্রতি সহানুভূতিশীল। বন্ধু হিসেবে এরা অসাধারণ, কারণ মন দিয়ে অন্যের কথা শোনেন।

*৩. রহস্যময় ও আধ্যাত্মিক:* বেগুনি পছন্দের মানুষরা নিজেদের ভিতরে একটা আলাদা জগৎ তৈরি করে রাখেন। সবকিছু সবাইকে বলেন না। একটু রহস্যময় থাকতে ভালোবাসেন। আধ্যাত্মিকতা, জ্যোতিষ, বা গভীর জীবনদর্শন নিয়ে এঁদের আগ্রহ বেশি থাকে।

*৪. স্বাধীনচেতা ও ভিড় থেকে আলাদা:* এরা ট্রেন্ড ফলো করেন না, ট্রেন্ড তৈরি করেন। নিজের মতো বাঁচতে ভালোবাসেন। লোকের কথায় সহজে প্রভাবিত হন না। নিজের একটা আলাদা স্টাইল ও ব্যক্তিত্ব আছে।

*৫. পারফেকশনিস্ট:* সবকিছু নিখুঁত চান। নিজের কাজ, নিজের ঘর, নিজের সম্পর্ক - সবকিছুতেই এঁরা পারফেকশন খোঁজেন। তাই অনেক সময় নিজের উপর বেশি চাপ দিয়ে ফেলেন।

তবে একটা খারাপ দিকও আছে। বেগুনি প্রিয় মানুষরা অনেক সময় বাস্তব থেকে দূরে সরে গিয়ে কল্পনার জগতে বেশি থাকেন, ফলে মাঝে মাঝে মুড সুইং হতে পারে।