7th Pay Commission: বেতন-ভাতা নিয়ে সরাসরি মতামত! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য চালু নতুন ওয়েবসাইট

Published : Sep 04, 2026, 09:23 AM IST

7th pay commission website: সপ্তম বেতন কমিশনের কাছে দাবি-দাওয়া জানাতে নতুন ওয়েবসাইট চালু রাজ্য সরকারের। ৩১ অক্টোবরের মধ্যে মেমোরান্ডাম জমা দিতে পারবেন কর্মী, অবসরপ্রাপ্ত ও সংগঠনগুলি। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।

PREV
110
সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর!

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। সপ্তম বেতন কমিশনের কাছে নিজেদের দাবি, বক্তব্য, মতামত এবং বিভিন্ন প্রস্তাব এবার থেকে সরাসরি সরকারকে জানাতে পারবেন সরকারি কর্মীরা। শুভেন্দু অধিকারীর সরকার একটি সরকারি ওয়েবসাইট চালু করে দিল। তথ্যপ্রচার, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মেমোরান্ডাম গ্রহণ এবং অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ-সহ একাধিক কাজের জন্যই এই পৃথক ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

210
মেমোরান্ডাম জমার মডিউল চালু

কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওয়েবসাইটের মাধ্যমে মেমোরান্ডাম ও সাজেশন জমা দেওয়ার মডিউল কার্যকর হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দিষ্ট মডিউল ব্যবহার করেই নিজেদের বক্তব্য জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কমিশন।

310
কতদিন সময় পাওয়া যাবে?

আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে নিজেদের বক্তব্য জানাতে পারবে বিভিন্ন সংগঠন, সংস্থা এবং দফতর। ওই দিন পর্যন্তই খোলা থাকবে অনলাইন মডিউলটি, অর্থাৎ নির্ধারিত সময়সীমার মধ্যেই দাবি ও প্রস্তাব জমা দিতে হবে সবাইকে।

410
কারা কারা মতামত জানাতে পারবেন

রাজ্য সরকারের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন কর্মী সংগঠন ও অ্যাসোসিয়েশন, যেগুলি অর্থ দফতরের রেজ়োলিউশনের অ্যানেক্সারে অন্তর্ভুক্ত, তারা এই মডিউলের মাধ্যমে মতামত জানাতে পারবে। শুধু সংগঠন বা সংস্থাই নয়, কোনও কর্মী কিংবা অবসরপ্রাপ্ত কর্মীও ব্যক্তিগতভাবে নিজের পরামর্শ সরাসরি কমিশনের কাছে জমা দিতে পারবেন।

510
২ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি

কমিশনের তরফে ২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েবসাইটে মেমোরান্ডাম ও পরামর্শ জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমেই গোটা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে সকলকে।

610
কোন কোন বিষয়ে মতামত দেওয়া যাবে

মূলত বেতন, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং কর্মীদের পরিষেবা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারবে সংগঠন বা সংস্থাগুলি। নতুন বেতন কাঠামো নির্ধারণের আগে মাঠপর্যায়ের এই মতামত কমিশনের কাজকে আরও তথ্যভিত্তিক করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

710
অনলাইন ছাড়া কোনও পথ নেই

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কমিশন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া মেমোরান্ডাম ও পরামর্শই বিবেচনা করবে। ফলে দাবিদাওয়া জানাতে ইচ্ছুক সকলকেই বাধ্যতামূলকভাবে অনলাইন মডিউল ব্যবহার করেই আবেদন করতে হবে।

810
হার্ড কপি বা ই-মেল অচল

কাগজে জমা দেওয়া মেমোরান্ডাম, হার্ড কপি, পিডিএফ কিংবা ই-মেলের মাধ্যমে পাঠানো কোনও বক্তব্যই কমিশন গ্রহণ বা বিবেচনা করবে না। এর ফলে পৃথকভাবে নথি পাঠানো বা ই-মেলের উপর নির্ভর করার আর কোনও প্রয়োজন থাকছে না, সবটাই সংগৃহীত হবে এক জায়গায়।

910
কীভাবে গঠিত হল কমিশন?

উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৬ রাজ্য সরকারের অর্থ দফতরের রেজ়োলিউশনের মাধ্যমে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। এর পরেই রাজ্য সরকারের তরফে কমিশন গঠন করে তার কাজ শুরু করা হয়, আর এবার কর্মী ও অবসরপ্রাপ্তদের মতামত সংগ্রহের জন্য চালু হল এই ওয়েবসাইট।

1010
কর্মী সংগঠনের প্রতিক্রিয়া

এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, সরকার সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন দেওয়ার সময়েই এই ওয়েবসাইট খোলার কথা জানিয়েছিল। তাঁর কথায়, ওয়েবসাইট খুলতে কিছুটা দেরি হলেও কর্মীরা স্বস্তি পাবেন, কারণ এবার তাঁরা নিজেদের দাবিদাওয়া জানাতে পারবেন এবং সময়মতো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories