MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • 8th Pay Commission: এরিয়ারে মালামাল! ২০ মাসের বকেয়া ১৪ লক্ষ, কোন সরকারি কর্মী কত পাবেন? রইল হিসেব

8th Pay Commission: এরিয়ারে মালামাল! ২০ মাসের বকেয়া ১৪ লক্ষ, কোন সরকারি কর্মী কত পাবেন? রইল হিসেব

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পে-তে বড় পরিবর্তন আসতে পারে। একটি হিসেব অনুযায়ী, ২০ মাসের বকেয়া ধরলে লেভেল ৭ কর্মীর এরিয়ার প্রায় ১৪.০৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 04 2026, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অষ্টম বেতন কমিশন
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে আসবে অষ্টম বেতন কমিশন। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে। তবে হিসেব বলছে অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হতে ২০ মাস সময় লাগবে। আর তাতেই মালামাল হয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ অষ্টম বেতন কমিশন যত দেরিতে বাস্তবায়িত হবে ততই এরিয়ার বা বকেয়া টাকার পরিমাণ বাড়বে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কত হবে বকেয়া টাকার পরিমাণ?
Image Credit : gemini

কত হবে বকেয়া টাকার পরিমাণ?

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হতে ২০ মাস বা তারও বেশি দেরি হতে পারে। তাই সেক্ষেত্রে বকেয়া টাকার পরিমাণ বা এরিয়ার হতে পারে ১৪.১০ লক্ষ টাকা পর্যন্ত। ৪-৭ লেভেলের কর্মীরা এই বিপুল অঙ্কের টাকা একলপ্তে পেতে পারেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Related image1
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Related image2
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
310
কত কেন্দ্রীয় সরকারি কর্মী অপেক্ষায়?
Image Credit : GEMINI

কত কেন্দ্রীয় সরকারি কর্মী অপেক্ষায়?

বর্তমানে প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন হোল্ডাররা অষ্টম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছে। এখনও এই বেতন কমিশন বেতন কাঠামো সংস্কার সংক্রান্ত কোনও সুপারিশের রিপোর্ট প্রকাশ করতে পারেনি কমিশন।

410
মাসে বাড়তে পারে ৭০ হাজারের বেশি!
Image Credit : ai photo

মাসে বাড়তে পারে ৭০ হাজারের বেশি!

৪৪,৯০০ থেকে বেসিক ১,১৫,৩৯৩ টাকা হলে কী হবে?

সপ্তম বেতন কমিশনে বেসিক পে ৪৪,৯০০ টাকা ধরে নতুন কাঠামোয় তা ১,১৫,৩৯৩ টাকা হলে মাসিক পার্থক্য দাঁড়াচ্ছে ৭০,৪৯৩ টাকা। এই পার্থক্যই এরিয়ার হিসেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

510
২০ মাসেই ১৪ লক্ষের হিসেব!
Image Credit : Asianet News

২০ মাসেই ১৪ লক্ষের হিসেব!

লাখ টাকার অঙ্কটা কোথা থেকে এল?

মাসে ৭০,৪৯৩ টাকা করে পার্থক্য হলে ২০ মাসের হিসেব দাঁড়ায়—

৭০,৪৯৩ × ২০ = ১৪,০৯,৮৬০ টাকা।

অর্থাৎ প্রায় ১৪.১০ লক্ষ টাকা! তবে এটি একটি হিসেবভিত্তিক উদাহরণ, নিশ্চিত সরকারি পেমেন্ট নয়।

610
লেভেল ৭-এ সবচেয়ে বড় অঙ্ক?
Image Credit : Asianet News

লেভেল ৭-এ সবচেয়ে বড় অঙ্ক?

এক ধাক্কায় ১৪ লক্ষের বেশি বকেয়া!

এই হিসেব অনুযায়ী, লেভেল ৭-এর কর্মীদের ক্ষেত্রে প্রায় ১৪.০৯ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার হতে পারে। তবে কত মাসের বকেয়া দেওয়া হবে এবং চূড়ান্ত বেতন কাঠামো কী হবে, তার উপর প্রকৃত অঙ্ক নির্ভর করবে।

710
লেভেল ৬-এ প্রায় ১১ লক্ষ!
Image Credit : Getty

লেভেল ৬-এ প্রায় ১১ লক্ষ!

আপনার বেসিক ৪৪,৯০০ টাকা? তাহলে হিসেবটা দেখুন।

লেভেল ৬-এর ক্ষেত্রে দেওয়া উদাহরণ অনুযায়ী প্রায় ১১.১১ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার হওয়ার হিসেব সামনে এসেছে। তবে এটি কোনও নিশ্চিত প্রাপ্য অর্থ নয়—চূড়ান্ত সিদ্ধান্তের পরেই প্রকৃত অঙ্ক জানা যাবে।

810
লেভেল ৫-এ ৯ লক্ষের বেশি!
Image Credit : Getty

লেভেল ৫-এ ৯ লক্ষের বেশি!

২৯,২০০ টাকা বেসিক হলে কত দাঁড়ায়?

লেভেল ৫-এর কর্মীদের জন্য ২৯,২০০ টাকা বেসিক পে ধরে হিসেব করলে প্রায় ৯.১৩ লক্ষ টাকা পর্যন্ত বকেয়া হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। বকেয়ার মাস যত বাড়বে, মোট অঙ্কও তত বদলাবে।

910
লেভেল ৪-এও লাখ লাখ টাকা!
Image Credit : Getty

লেভেল ৪-এও লাখ লাখ টাকা!

২৫ হাজার টাকা বেসিক থেকেই প্রায় ৮ লক্ষের হিসেব!

লেভেল ৪-এর কর্মীদের ক্ষেত্রে ২৫,০০০ টাকা বেসিক পে ধরে এই হিসেব করা হয়েছে। সেই অনুযায়ী প্রায় ৮ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

1010
কিন্তু HRA, TA-র টাকা?
Image Credit : Getty

কিন্তু HRA, TA-র টাকা?

১৪ লক্ষ মানেই মোট বেতনের এরিয়ার নয়!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এই হিসেব বেসিক পে-র পার্থক্য ধরে করা। HRA, TA-এর মতো ভাতা এখানে যোগ করা হয়নি। তাই ১৪.০৯ লক্ষ টাকা কোনও নিশ্চিত চূড়ান্ত প্রাপ্য নয়। ফিটমেন্ট ফ্যাক্টর, কার্যকর হওয়ার তারিখ এবং বকেয়ার সময়কাল—সবকিছুর উপরই শেষ হিসেব নির্ভর করবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
সুইচ অফ করার পরেও মিটমিট করছে LED বাল্ব? ভূত নয়, বড় বিপদের সংকেত, বাড়ছে বিলও
Recommended image2
Bullet Train: কোডনেম বি-২৮, গতি ঘণ্টায় ২৮০ কিমি! বুলেট ট্রেন তৈরি করবে এই ভারতীয় কোম্পানি
Recommended image3
Konda Surekha: প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা মেয়ের, বরখাস্ত মন্ত্রী
Recommended image4
UPI: রাতে পরিষেবা পুরোপুরি বন্ধ ইউপিআই-এর! ৪৫ মিনিট জরুরি পেমেন্টে ভরসা রাখুন এই বিকল্পে
Recommended image5
CJP-D: ভেঙে গেল ককরোচ জনতা পার্টি, দীপকের বিরুদ্ধে একাধিক অভিযোগে তৈরি নতুন গোষ্ঠী
Related Stories
Recommended image1
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image2
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved