Published : Sep 13, 2026, 08:55 AM ISTUpdated : Sep 13, 2026, 11:25 PM IST

Ajker Bangla Live News: Women's Asia Cup 2026 - মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Women's Asia Cup 2026

11:25 PM (IST) Sep 13

Women's Asia Cup 2026 - মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা

Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে জয় ভারতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা।

Read Full Story

10:59 PM (IST) Sep 13

India vs Afghanistan T20 - অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের

India vs Afghanistan T20: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। অভিষেক শর্মার ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৫৭ রানের টার্গেট দিয়েছিল।

Read Full Story

08:54 PM (IST) Sep 13

Bypolls - নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

রবিবার তৃণমূল কংগ্রেস আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। নন্দীগ্রামে লড়বেন সঞ্চিতা প্রধান (দে) এবং রেজিনগরে প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

Read Full Story

08:26 PM (IST) Sep 13

BRICS Summit - ব্রিকস নৈশভোজে শি জিনপিংয়ের অনুপস্থিতি, চিনের প্রতিনিধিত্ব করলেন কে?

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের নৈশভোজে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতির খবর ছড়ায়। তবে সূত্রের খবর, চিনের তরফে বিদেশমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এই নৈশভোজের আয়োজন করেছিলেন।

Read Full Story

07:43 PM (IST) Sep 13

ভোট পরবর্তী হিংসা - সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ

পাঁচ বছর পর মাটি খুঁড়ে তোলা হলো মৃত বিজেপি কর্মীর দেহ। সন্দেশখালিতে ২০২১-এর ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ। ময়নাতদন্তে উঠবে কি মৃত্যুর রহস্য?

Read Full Story

07:25 PM (IST) Sep 13

BSF Rescue - গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও

মালদায় গঙ্গার প্রবল স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু, তিনজন মহিলা ও চারজন পুরুষ ছিলেন। এক মাসের একটি শিশুকেও বাঁচানো হয়েছে।

Read Full Story

06:28 PM (IST) Sep 13

8th Pay Commission - অষ্টম বেতন কমিশনে LPD নিয়ে বড় দাবি, শেষ বেতনের ৬৭% করতে হবে পেনশন

অষ্টম বেতন কমিশনে পেনশন সংশোধন নিয়ে জোরালো দাবি কর্মী-পেনশনভোগী সংগঠনের। ন্যূনতম পেনশন ও বয়স-ভিত্তিক বৃদ্ধির প্রস্তাব ঘিরে জল্পনা তুঙ্গে, কবে আসবে চূড়ান্ত সুপারিশ?

Read Full Story

05:55 PM (IST) Sep 13

২০২৯-এর আগেই ২১ NDA শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, বড় ঘোষণা অমিত শাহের

২০২৯ সালের আগেই বিজেপি নেতৃত্বাধীন NDA-র অধীনে থাকা দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা Uniform Civil Code (UCC) চালু করা হবে। এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে UCC চালু করা হয়েছে।

Read Full Story

05:35 PM (IST) Sep 13

Madrasa Closed - মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি

রাজ্যজুড়ে অনুমোদনহীন ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার, শোকজ করা হয়েছে আরও ১০০টিকে। মাদ্রাসা বিতর্কে তুঙ্গে রাজনৈতিক তরজা, কী বলছেন নেতারা?

Read Full Story

04:47 PM (IST) Sep 13

CID Chargesheet Sumit Roy - উদ্বাস্তুদের জমি দখল! সুমিতকে টাকা দিতেন কোন বিধায়ক? চার্জশিট বড় দাবি সিআইডি-র

CID Chargesheet Sumit Roy: ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সেখানে গোয়েন্দারা দাবি করেছেন, শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল জোর করে এবং দুর্নীতির শিকড় বিস্তৃত হয়েছিল অনেকটা দূর পর্যন্ত। জমি জালিয়াতির টাকা সুমিতকে তাঁর দফতরে পাঠিয়ে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। প্রসঙ্গত, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি।

Read Full Story

04:36 PM (IST) Sep 13

AI কি মানুষকে শেষ করে দিতে পারে? ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ Anthropic CEO-র

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে এবার বড় সতর্কবার্তা দিলেন অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোডি। তাঁর বক্তব্য, অত্যন্ত শক্তিশালী AI ব্যবস্থা ভবিষ্যতে এমন পর্যায়ে পৌঁছতে পারে, যা মানবজাতির অস্তিত্বের জন্যই ভয়ঙ্কর হয়ে উঠবে। এমনকি AI-এর কারণে সব মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে তিনি মনে করেন।

Read Full Story

04:14 PM (IST) Sep 13

Annapurna Bhandar Scheme - ১৭ তারিখের পর স্ট্যাটাসে কী দেখালে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি?

Annapurna Bhandar Scheme: আগামী ১৭ সেপ্টেম্বর, এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্দিষ্ট তারিখের পর থেকেই সরকারি আধিকারিকরা দ্রুতগতিতে সমস্ত জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেন।

Read Full Story

04:08 PM (IST) Sep 13

BRICS Summit - শুধু আলোচনা নয়, এবার হাতেকলমে কাজ করে দেখাতে হবে, বার্তা মোদীর

রবিবার ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিউ দিল্লি ডিক্লারেশন ভবিষ্যতের পথ দেখাবে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত সিদ্ধান্তকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে পরিণত করতে হবে। তাঁর মতে, ব্রিকস শুধুমাত্র একটি গোষ্ঠী নয়, এটি এখন সমস্যা সমাধানের একটি ইকোসিস্টেম।

Read Full Story

03:39 PM (IST) Sep 13

September Bank Holiday - সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে! তালিকা বের করল RBI

September Bank Holiday: সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে, বিরাট তালিকা প্রকাশ করল RBI, জেনে নিন কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক..

Read Full Story

03:31 PM (IST) Sep 13

ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা

Tarak Singh: তৃণমূল নেতা তারক সিং ছেলে-মেয়েকে নিয়ে বিজেপির রাজ্য দফতরে হাজির হলেন, যা ঘিরে জল্পনা তুঙ্গে। দলবদল নাকি অন্য কারণ, কী বলছেন তিনি নিজে?

Read Full Story

02:42 PM (IST) Sep 13

TMC vs TMC - ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা

TMC Symbol Row: তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াই তুঙ্গে। মমতাকে চিঠি দিয়ে ১৬ সেপ্টেম্বরের মধ্যে জবাব চাইল নির্বাচন কমিশন, প্রয়োজনে ১৭ তারিখ শুনানি।

Read Full Story

02:02 PM (IST) Sep 13

'জমি দখল করে নিয়েছে' CBI তদন্তের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা স্কুলের সহপাঠীর

দীর্ঘদিনের জমি বিবাদে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন ৮১ বছরের এক ব্যক্তি। তাঁর দাবি, মুম্বইয়ের শহরতলিতে থাকা তাঁর জমি নিয়ে বছরের পর বছর ধরে বিবাদ চলছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। অসগরালি ভোহরা নামে ওই ব্যক্তি গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

Read Full Story

01:08 PM (IST) Sep 13

BRICS Summit 2026 - ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠক

BRICS Summit 2026: নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্রেকফাস্টে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এই সম্মেলনেই নিউ দিল্লি ডিক্লারেশন ২০২৬ গৃহীত হয়েছে।

Read Full Story

12:15 PM (IST) Sep 13

৯/১১-এর আগেই ওসামা বিন লাদেনের নিশানায় ছিল ভারত, CIA নথিতে চাঞ্চল্যকর তথ্য

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ জঙ্গি হামলার বহু বছর আগেই ভারতকে নিশানা করার কথা ভাবছিল আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। সম্প্রতি প্রকাশ্যে আসা মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর নথি থেকে এই তথ্য সামনে এসেছে। ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে CIA ওসামা বিন লাদেন এবং আল-কায়দা সংক্রান্ত ৭০টিরও বেশি ইন্টেলিজেন্স ব্রিফ প্রকাশ করেছে।

Read Full Story

11:41 AM (IST) Sep 13

DA Hike - প্রায় ৫ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, কবে মিলবে বকেয়া অর্থ?

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা বা DA-এর দুটি কিস্তি অনুমোদন করেছে রাজ্য সরকার। ২০২৬ সালের সেপ্টেম্বরের বেতন থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে।

Read Full Story

10:54 AM (IST) Sep 13

BRICS Summit - আজ ৭ দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মোদী, আলোচনা কী নিয়ে?

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতটি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও একটি ওপেন সেশন হবে, যেখানে স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
Read Full Story

10:48 AM (IST) Sep 13

Jio Satellite Internet - Jio-র ১৬০০ স্যাটেলাইটের পরিকল্পনা, Starlink-কে টক্কর দিতে আসছে স্যাটেলাইট ইন্টারনেট

ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজন। পড়াশোনা, কাজ, অনলাইন পরিষেবা থেকে ভিডিও কল—সবকিছুর জন্যই প্রয়োজন দ্রুত ইন্টারনেট। কিন্তু দেশের এখনও এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার ইন্টারনেট পৌঁছে দেওয়া কঠিন। এবার সেই সমস্যার সমাধানে বড় পরিকল্পনা করছে রিলায়েন্স জিও।

Read Full Story

10:23 AM (IST) Sep 13

Google Maps - রাস্তায় কোথায় জ্যাম রয়েছে, কীভাবে বোঝে গুগল ম্যাপ? ৯৯% মানুষই ভুল উত্তর দিয়েছেন

গুগল ম্যাপে রাস্তা হঠাৎ লাল হয়ে গিয়ে ট্র্যাফিক জ্যাম দেখায় কীভাবে? আসলে ব্যবহারকারীদের জিপিএস লোকেশন, নেভিগেশন রুট এবং ফোনের কিছু সেন্সর ডেটা ব্যবহার করে গুগল রাস্তায় গাড়ির গতি অনুমান করে। পুরনো এবং বর্তমান ডেটা মিলিয়েই গুগল ট্র্যাফিকের অবস্থা জানায় এবং দ্রুত যাওয়ার জন্য অন্য রাস্তাও দেখায়।
Read Full Story

10:04 AM (IST) Sep 13

Job News - ভারতীয় পোস্টে ২৫ হাজার শূন্যপদে জিডিএস নিয়োগ, পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে মিলবে সুযোগ

ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জিডিএস বিভাগে বিভিন্ন পদ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং পোস্টাল সার্ভেন্ট। যদিও শুধুমাত্র এখানে একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে।

Read Full Story

09:55 AM (IST) Sep 13

Asian Games Cricket - এশিয়ান গেমসে ভারতের ম্যাচের সময় বদল, কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল—নতুন সূচি

এশিয়ান গেমস ২০২৬-এ পুরুষদের ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, জাপানের স্থানীয় সময় দুপুর ২টোর পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে বেশ কিছু ম্যাচ। এর সরাসরি প্রভাব পড়বে ভারতীয় দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও।

Read Full Story

09:21 AM (IST) Sep 13

জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?

জমি-বাড়ি রেজিস্ট্রিতে জালিয়াতি পাকাপাকিভাবে বন্ধ করা যায়, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল রাজ্য সরকার। অবশেষে মিলেছে সমাধান। সৌজন্যে একটি বিশেষ মোবাইল অ্যাপ—নাম ‘আপনি’। এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে আসা ক্রেতা ও বিক্রেতার পরিচয় যাচাই করা হবে। পরিচয় যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই শুরু হবে রেজিস্ট্রির মূল প্রক্রিয়া।

Read Full Story

08:58 AM (IST) Sep 13

Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে রবিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

Read Full Story

More Trending News