Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে জয় ভারতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা। সেই ম্যাচেই ৭২ রানে জয় টিম ইন্ডিয়ার। কার্যত, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে জয় ভারতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা (Women's Asia Cup 2026)। সেই ম্যাচেই ৭২ রানে জয় টিম ইন্ডিয়ার। কার্যত, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৩৯ বলে ৫৯ রান এবং আরেক ওপেনার শেফালি ভার্মাও ৩৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীত করেন ১৪ রান, দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের ঝুলিতে ১৭ রান এবং দীপ্তি শর্মার সংগ্রহে ৫ রান। সেইসঙ্গে, ভারতী ফুলমালি ২ রান এবং গুনালান কমলিনি ১৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে ভারত (india vs sri lanka final)।
মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের
শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন মিতালি অযোধ্যা, অধিনায়ক চামারী আট্টাপাট্টু এবং চামুদি প্রবোধ। জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার ইমেশা দুলানি ফিরে যান মাত্র ৪ রানে। অধিনায়ক চামারী আট্টাপাট্টু কিছুটা লড়াই করেন। তাঁর ঝুলিতে ৩৬ রান। বিশমি গুনারত্নের সংগ্রহে ২০ রান, হর্ষিতা সামারাবিক্রমার ঝুলিতে ৯ রান এবং নীলাক্ষিকা সিলভা করেন ২২ রান। সেইসঙ্গে, কাভিশা দিলহারি ৭ রান, হাসিনি পেরেরা ১ রান, উইকেটকিপার-ব্যাটার কৌশানি নুথ্যঙ্গনা ৯ রান এবং সুগন্ধিকা কুমারী ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে মিতালি অযোধ্যা এবং চামুদি প্রবোধ কোনও রান করতে পারেননি।
ভারতের হয়ে দাপুটে বোলিং করেন শ্রী চরণী। একাই নেন চারটি উইকেট। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা। ১টি করে উইকেট নেন ক্রান্তি গৌড়, শেফালি ভার্মা এবং প্রেমা রাওয়াত। ভারত ম্যাচ জিতল ৭২ রানে এবং সেইসঙ্গে, এশিয়া কাপ জয়।
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
ভারতের প্রথম একাদশঃ স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, গুনালান কমলিনী, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার ব্যাটার), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরণী, ক্রান্তি গৌড়, নন্দনী শর্মা
শ্রীলঙ্কার প্রথম একাদশঃ চামারি আট্টাপাট্টু (অধিনায়ক), ইমেশা দুলানি, বিশমি গুনারাত্নে, হাসিনি পেরেরা, হর্ষিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, কৌশানি নুথ্যাঙ্গনা (উইকেটকিপার ব্যাটার), সুগন্ধিকা কুমারী, চামুদি প্রবোধ, মিতালি অযোধ্যা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

