কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

01:32 PM (IST) Sep 23
Cyclone Arnab Landfall: রাতেই উপকূলে আছড়ে পড়বে গভীর নিম্নচাপ কোথায় ল্যান্ডফল? জানাল আবহাওয়া দফতর। এই কয়দিন ঘূর্ণিঝড়ের প্রভাবে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
01:04 PM (IST) Sep 23
12:00 PM (IST) Sep 23
Calcutta High Court: গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। এবার তাকে গ্রেফতারিতে রইল না আর কোনও বাধা। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:29 AM (IST) Sep 23
Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ ইতিহাস গড়ল ভারতের মহিলা স্কিট দল। পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহানের দল ব্রোঞ্জ পদক জিতেছে। পাশাপাশি পুরুষদের স্কিট দলও ব্রোঞ্জ পেয়েছে। অন্যান্য খেলাতেও ভারতের জয়জয়কার।
11:28 AM (IST) Sep 23
Cal Hc On Nandigram Cong Candidate: তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলার খাড়া। নন্দীগ্রাম উপনির্বাচনের আগে খানিকটা স্বস্তিতে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কী বলল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:25 AM (IST) Sep 23
11:22 AM (IST) Sep 23
11:04 AM (IST) Sep 23
Nadia: ছেলে রাজ্য পুলিশে কর্মরত। তারপরও বাবার জমিজমা হাতিয়ে সম্পত্তি নিজের নামে করে বাস স্ট্যান্ডে থাকতে বাধ্য করল গুণধর ছেলে-বউমা। ঘটনার খবর চাউর হতেই শোরগোল এলাকায়। কোথায় ঘটেছে এই ঘটনাটি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:46 AM (IST) Sep 23
Cyclone Arnab News: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে সাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার প্রভাবে আগামী চারদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় পড়বে এর প্রভাব? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:26 AM (IST) Sep 23
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও হাওয়ার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
09:42 AM (IST) Sep 23
Yuva Shakti Scheme: বাংলার বহু বেকার যুবক-যুবতী ও গ্রাজুয়েট পাশ তরুণ. তরুণীদের জন্য বর্তমান বিজেপি সরকার চালু করেছে নয়া প্রকল্প। নাম যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পে কীভাবে মিলবে আর্থিক সহায়তা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
08:38 AM (IST) Sep 23
২০২৩ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেলে ভুলবশত গাড়ি ধাক্কা দেওয়ায় এক পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি জানিয়েছে যে এই সামান্য ভুলের জন্য চাকরি বাতিল করা অন্যায়।
08:37 AM (IST) Sep 23
বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো উপলক্ষে রেশন উপভোক্তাদের জন্য বিরাট ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পুজোর সময় রেশনে উন্নত মানের চিনি ও ময়দা দেওয়া হবে। পাশাপাশি, বাগদা রোডকে সংস্কার করে চার লেনের জাতীয় সড়ক করার আশ্বাসও দিয়েছেন তিনি।
08:37 AM (IST) Sep 23
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ 'অর্ণব'-এ পরিণত হচ্ছে। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।