২০২৩ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেলে ভুলবশত গাড়ি ধাক্কা দেওয়ায় এক পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি জানিয়েছে যে এই সামান্য ভুলের জন্য চাকরি বাতিল করা অন্যায়।

ঘটনা ২০২৩ সালের। গাড়ি সরাতে গিয়ে ভুল করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেলে ধাক্কা দিয়ে ফেলেছিলেন পুলিশ কর্মী। অভিযোগ, তার জেরেই নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার তাকে ফের চাকরিতে ফেরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের মতে, পুলিশকর্মী ভুল করেছিলেন ঠিকই কিন্তু এই ভুল চাকরি যাওয়ার মতো নয়। অল্প শাস্তিও দেওয়া যেত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চে নির্দেশ, ওই পুলিশকর্মীকে চাকরিতে ফেরাতে হবে। এর জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

২০২৩ সালের ৪ ডিসেম্বরের ঘটনা। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিষ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি মোবাইল টয়লেট ভ্যান সংক্রান্ত সংক্রান্ত ডিউটিতে ধীরেন্দ্রনাথ মাহাতো নামে এক পুলিশকর্মীকে রাখা হয়। ঘটনার দিন কোনও কারণে সেই মোবাইল টয়লেট ভ্যান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তাই নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন। সে সময় গাড়ির চালক না থাকয় এই পুলিশ কর্মী নিজেই গাড়ি সরাতে যান। আর তখনই গেটে ধাক্কা লাগে। অভিষেকের বাড়ির গার্ডরেলে ধাক্কা মারে। তার সঙ্গে যুক্ত বাড়ির ফটকে ধাক্কা লাগে। এরপরই ধীরেন্দ্রনাথ মাহাতো বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়। পরেরদিনই তাঁকে সাসপেন্ড করা হয়। পরে সাসপেন্ড উঠে গেলে কাজে ফেরেন। কিন্তু, ফের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে শো কজ করা হয়। মাস শেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা করেছিলেন ধীরেন্দ্রনাথ মাহাতো। মঙ্গলবার তাকে ফের চাকরিতে ফেরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের মতে, পুলিশকর্মী ভুল করেছিলেন ঠিকই কিন্তু এই ভুল চাকরি যাওয়ার মতো নয়। তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি জানিয়েছে যে এই সামান্য ভুলের জন্য চাকরি বাতিল করা অন্যায়। আদালত আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই পুলিশকর্মীকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছে।