কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে…

12:27 PM (IST) May 26
Gold Price Today: মঙ্গলবারে কিছুটা কমলো সোনার দাম। ২৬ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:24 PM (IST) May 26
Chile Earthquake:চিলিতে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯, এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘ প্রায় ২০ সেকেন্ডের বেশি সময় ধরে চলা এই কম্পনে এক মুহূর্তে বদলে যায় আতঙ্কিত জনজীবন।
11:58 AM (IST) May 26
Baduria: বার বার পালিয়েও হলো না শেষরক্ষা। পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। উদ্ধার নগর লক্ষাধিক টাকা ও সরকারি ত্রিপল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:33 AM (IST) May 26
10:51 AM (IST) May 26
Shamik Bhattacharya News: বঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে কর্মসংস্থান এবং শিল্পহাব নিয়ে উদ্যোগি গেরুয়া শিবির। ভারত চেম্বার অফ কমার্সের মঞ্চ থেকে শিল্পমহলকে বড় বার্তা শমীক ভট্টাচার্যের। কী বললেন তিনি? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…
10:31 AM (IST) May 26
Share Market Today: আজ ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা গেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি উভয়ই কমেছে। গতকালের বড় উত্থানের পর এই পতন ঘটেছে, যেখানে সেনসেক্স প্রায় ২০৭ পয়েন্ট এবং নিফটি প্রায় ৪২ পয়েন্ট কমেছে।
10:13 AM (IST) May 26
10:09 AM (IST) May 26
Suvendu Adhikari: বাংলার মসনদে বসার পর থেকেই একের পর এক মাস্টারস্ট্রোক করেই চলেছেন নব নির্বাচিুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাংলার স্বার্থে রাজ্যের সব দফতরের সচিবদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিনি। কী কথা হলো বৈঠকে? জানুন বিশদে…
09:22 AM (IST) May 26
Cockroach Janta Party: সোশ্যাল মিডিয়ায় আলোড়ন জাগানো 'ককরোচ জনতা পার্টি' এবার তৃণমূল কংগ্রেসের সমর্থন পেয়েছে। সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দল-কে পূর্ণ সমর্থন করেছেন। বেকার যুবকদের সমস্যা থেকে জন্ম নেওয়া এই আন্দোলনটি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পেয়ে ক্রমশ শক্তিশালী হচ্ছে।
08:54 AM (IST) May 26
Tmc Leader Lakkhir Bhandar News: পূর্বতন তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিতেন খোদ তাদেরই দলের নেতা! ঘটনার খবর চাউর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…