Baduria: বার বার পালিয়েও হলো না শেষরক্ষা। পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। উদ্ধার নগর লক্ষাধিক টাকা ও সরকারি ত্রিপল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Baduria: বাদুড়িয়ায় দুর্নীতি বিরোধী অ্য়াকশনে পুলিশ। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং বান্ডেল বান্ডেল সরকারি ত্রিপল। বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম এর ঘনিষ্ঠ। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার । 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান:-

পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ । এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল ।

একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস

অন্যদিকে, বাংলায় সব চুরির ভাগ খেয়েছে খোকাবাবু, কোণঠাসা অভিষেককে কটাক্ষ অধীরের। একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। বহরমপুরের প্রাক্তন সাংসদ অভিষেকের বিপুল সম্পত্তির তদন্তের দাবি জানালেন। বাংলায় যা চুরি হয়েছে, সবার ভাগ খেয়েছে খোকাবাবু। সম্পত্তির তদন্ত হওয়া দরকার। এমন কথাই বললেন অধীর।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।