Annapurna Bhandar: ষষ্ঠীর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা! জানুন অন্নপূর্ণার বিরাট আপডেট

Published : Oct 15, 2026, 10:56 AM IST

Annapurna Bhnadar: উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? অক্টোবরে কী আদেও ঢুকবে চতুর্থ কিস্তির টাকা? কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা?

শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কেনাকাটা থেকে শুরু করে উৎসবের প্রস্তুতি—সব মিলিয়ে প্রতিটি পরিবারেই এখন উৎসবের আবহ। এর মাঝেই রাজ্যের কোটি কোটি উপভোক্তা মহিলার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলতি অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? উৎসবের দিনগুলিতে কেনাকাটা ও সংসারের খরচের সুবিধার্থে এই টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যের মহিলারা।

26
কবে ঢুকবে অন্নপূর্ণার চতুর্থ কিস্তির টাকা

সাধারণত মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের শুরুতে (গত সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ 'অন্নপূর্ণা দিবস' উপলক্ষে) উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছিল। তবে অক্টোবর মাসের হিসেব কিছুটা আলাদা। দুর্গাপুজোর ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণে মাসের ১৭ তারিখের পর টাকা পাঠানো প্রশাসনিকভাবে কঠিন। ফলে চলতি মাসে ঠিক কত তারিখ নাগাদ টাকা ঢুকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

36
মহাষষ্ঠীর আগেই মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা!

নবান্ন সূত্রে খবর, পুজোর ছুটির আগেই অর্থাৎ ১২ থেকে ১৫ অক্টোবরের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের কিস্তি পাঠানোর প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রাখা হয়েছে। সরকারের উদ্দেশ্য, মহাষষ্ঠীর আগেই যেন মহিলারা এই অর্থ হাতে পেয়ে যান, যাতে পুজোর আনন্দে কোনও ঘাটতি না পড়ে।

46
কারা পাবেন এই মাসের টাকা?

যাঁরা আগের মাসগুলিতে নিরবচ্ছিন্নভাবে প্রতি মাসে ৩,০০০ করে পেয়েছেন, তাঁদের তথ্য যাচাই থাকলে সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে টাকা পৌঁছে যাবে। নতুন আবেদনকারী ও ভেরিফিকেশন সেবা সেতু ক্যাম্প বা অফলাইনে আবেদনকারীদের মধ্যে যাঁদের নথি সম্পূর্ণভাবে যাচাই (verified) ও অনুমোদিত হয়েছে, তাঁদের নামও এই দফার তালিকায় যুক্ত হচ্ছে।

56
কীভাবে চেক করবেন অন্নপূর্ণার স্ট্যাটাস?

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী হিসেবে যাঁদের পোর্টালে স্ট্যাটাস 'Under Process' দেখাচ্ছিল, তাঁদের দ্রুত ভেরিফিকেশন সেরে টাকা ছাড়ার প্রক্রিয়া চলছে। ফলে এবার তারাও টাকা পেতে পারেন।

66
টাকা পেতে দেরি হলে কী করবেন?

আধার লিঙ্ক ও DBT স্ট্যাটাস:- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে যুক্ত (Aadhaar Seeding) এবং ডিবিটি সক্রিয় রয়েছে কি না তা নিশ্চিত করুন। এরপর অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস চেক করুন। প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে নিজের নথিভুক্ত মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করুন। এবং হেল্পলাইন বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে টাকা ঢুকতে সমস্যা হলে বিষয়টি জানান।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories