দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধের সিদ্ধান্ত! বাদ যাচ্ছে কাদের অ্যাকাউন্ট? ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Jul 04, 2026, 07:10 PM IST

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ১ জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তবে, এবার প্রকৃত যোগ্যদের চিহ্নিত করতে এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দিতে সরকার যাচাই প্রক্রিয়া শুরু করেছে। বাদ যাচ্ছে কাদের অ্য়াকাউন্ট? ঘোষণা মুখ্যমন্ত্রীর

PREV
15

১ জুলাই থেকে দেওয়া শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা। নির্ধারিত দিনে ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা। বর্তমানে মাসে ৩ হাজার টাকা মিলেছে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ। আর এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরই নেওয়া হল অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধের সিদ্ধান্ত।

25

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে, প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী।

35

এবার জানা গিয়েছে, প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই যাচাই প্রক্রিয়া। তাই এবার অযোগ্য আবেদনকারীদের নাম বাদ পড়তে পারে বলে জানা যাচ্ছে।

45

সদ্য শুভেন্দু অধিকারী বলেন, যোগ্যতার ক্ষেত্রে সরকার কোনওরকম আপস করবে না। নিয়ম মেনেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, ২৬ হাজারের মতো আবেদনের ক্ষেত্রে পোর্টাল আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। তবে, এই স্কিম এখনও চলবে আর ২ মাস। যাঁরা পাননি তারা ফর্ম ফিলাপ করতে পারবেন এখনও।

55

শুভেন্দু অধিকারী আরও জানান, যাঁদের প্রয়োজন আছে, তারাই পাবেন টাকা। অভারতীয়রা টাকা পাবেন না। তিনটি বিবাহ যারা করেছেন তারা ভাতা পাবেন না। সরকার ভ্যাকসিন নেননি যারা তারা টাকা পাবেন না। যারা সন্তানদের সরকারি বিদ্যালয়ে পড়ান না তারা টাকা পাবেন না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories