চলতি মাসে যদি এখনও আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে তাহলে দুঃশ্চিন্তা করবেন না। অন্নপূর্ণা নিয়ে সমস্যা সমাধানের জন্য নবান্নের তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। সেখানে কল করলেই জানতে পারবেন আপনার আপনার আবেদনের অবস্থা সম্পর্কে। এবং আপনাকে আর কী কী করতে হবে তাও জানা যাবে ওই নম্বরে কল করলে।
25
কোথায় পাবেন হেল্পলাইন নম্বর?
নবান্ন সূত্রে খবর, আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তার জন্য রয়েছে হেল্পলাইনে ফোন নম্বর। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করেছে নবান্ন। রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর 8282082820। এখানে ফোন করলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত আপডেট।
35
কীভাবে চেক করবেন আপনার ফর্মের অবস্থার স্ট্যাটাস?
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের সময় আপনার আবেদন পত্রে যে ফোন নম্বরটি দেওয়া ছিলো সেটি দিয়েই আপনার ফর্মের অবস্থার স্ট্যাটাস চেক করতে পারবেন। এরজন্য অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর দিয়ে লগইন করলে মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিলেই দেখা যাবে আপনার ফর্মের বর্তমান অবস্থা।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সরকারি এই প্রকল্পে মহিলাদের আর্থিক সুবিধা দেওয়ার কাজ শুরু হয়েছে ১ জুন থেকে। আগে হাতে অল্প সময় ছিলো বলে এই টাকা দিতে দেরি হয়েছে। তবে অগাস্ট মাস পর্যন্ত যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন জানাতে পারবেন।
55
এখনও পর্যন্ত কতজন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন?
রাজ্য সরকারের এই অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন পাশ করেছেন, যাচাইয়ে বাদ পড়েছে প্রায় ২৬ লক্ষ আবেদন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যাচাইয়ের সময় আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতি বা অন্যান্য ত্রুটিপূর্ণ তথ্য থাকার কারণে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই কারণে ১ জুলাই প্রায় ১ কোটি ৩০ লক্ষেরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.