MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Abhishek Banerjee News: জাল সইকাণ্ডে স্বস্তিতে অভিষেক, আদালতে রক্ষাকবচের মেয়াদ বাড়ল তৃণমূল সাংসদের

Abhishek Banerjee News: জাল সইকাণ্ডে স্বস্তিতে অভিষেক, আদালতে রক্ষাকবচের মেয়াদ বাড়ল তৃণমূল সাংসদের

Cal HC On Abhishek Banerjee News: সইজাল কাণ্ডে আপাতত সাময়িক স্বস্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বলল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 04 2026, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit : PTI

স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বঙ্গ বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডি-এর নোটিসকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৭ জুলাই পর্যন্ত কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ। তবে আদালতের দেওয়া পূর্বের সমস্ত শর্ত বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অভিষেককে নোটিশ সিআইডি-র
Image Credit : X

অভিষেককে নোটিশ সিআইডি-র

বিধানসভায় বিধায়কদের সই জাল নিয়ে মামলা দায়ের হলে সেই মামলার তদন্ত করতে অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। এবং তাকে হাজিরার জন্য নোটিশ দিয়ে আসে। কিন্তু তিনি প্রথমে শারীরিক অসুস্থতা এবং পরে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। তারপরই সই জাল মামলায় আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।

Related Articles

Related image1
Suvendu Adhikari: অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে আউটপোস্ট তৈরিতে জোর, একগুচ্ছ পদক্ষেপ শুভেন্দুর মন্ত্রিসভার
Related image2
WB Weather: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার বিরাট আপডেট
35
জালসই কাণ্ডে আদালতের দ্বারস্থ অভিষেক
Image Credit : ANI

জালসই কাণ্ডে আদালতের দ্বারস্থ অভিষেক

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডি-এর নোটিশকে চ্যালেঞ্জ করে আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন জানিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় গত মাসের ১১ তারিখ বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, আগামী ৩ সপ্তাহ পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ থাকবে। এই সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না।

45
অভিষেককে রক্ষাকবচ আদালতের
Image Credit : X Handle

অভিষেককে রক্ষাকবচ আদালতের

তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে প্রয়োজনে তল্লাশি সহ অন্যান্য পদক্ষেপ করতে পারবে। ২৪ ঘন্টা সময় দিয়ে হাজিরা নোটিশ পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। সেইদিনই দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে গিয়ে অভিষেককে হাজরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

55
কতদিন পর্যন্ত বাড়ল অভিষেকের রক্ষাকবচের মেয়াদ?
Image Credit : ANI

কতদিন পর্যন্ত বাড়ল অভিষেকের রক্ষাকবচের মেয়াদ?

এদিন মামলাটি ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদালতের দেওয়া পূর্বের সমস্ত শর্ত বহাল রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচেরর মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন তিনি। বিচারপতি ঘোষ বলেন, 'যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে, তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে আছেন, সেই কারণে এই মামলায় আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে।'

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: ৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
Recommended image2
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image3
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image4
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Recommended image5
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Related Stories
Recommended image1
Suvendu Adhikari: অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে আউটপোস্ট তৈরিতে জোর, একগুচ্ছ পদক্ষেপ শুভেন্দুর মন্ত্রিসভার
Recommended image2
WB Weather: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved