Annapurna Bhandar Ayushman Card: এই শিবিরের প্রধান লক্ষ্য হল, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণ করার কাজকে একটি ছাতার তলায় নিয়ে আসা। নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে বুধবার অবধি রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক লেভেলে এই বিশেষ শিবিরগুলির আয়োজন করা হবে সরকারের তরফে।

Annapurna Bhandar Ayushman Card: মানুষের স্বার্থে আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (annapurna bhandar)। প্রসঙ্গত, রাজ্যে পালাবদল হতেই একাধিক জনমুখী সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাছে বিজেপি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল জনকল্যাণ শিবির। সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির (ayushman bharat card apply online west bengal)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই শিবিরের প্রধান লক্ষ্য হল, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণ করার কাজকে একটি ছাতার তলায় নিয়ে আসা। নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে বুধবার অবধি রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক লেভেলে এই বিশেষ শিবিরগুলির আয়োজন করা হবে সরকারের তরফে। 

অন্নপূর্ণা ভাণ্ডার এবং আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই?

যে সাধারণ মানুষরা বিভিন্ন সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা কিংবা কৃষি সংক্রান্ত একাধিক সরকারি প্রকল্পের আওতায় এখনও আসতে পারেননি, তারা সরাসরি এই শিবিরে এসে আবেদন জানাতে পারবেন। আসলে অনেক সময়, সঠিক তথ্যের অভাবে বহু সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। 

এবার সেই সমস্য দূর করতে এই শিবিরগুলিতে সংশ্লিষ্ট সমস্ত দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যাতে আবেদন গ্রহণ এবং প্রাথমিক ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা যায়। জানা যাচ্ছে, আয়ুষ্মান ভারত-এর জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনও জমা নেওয়া হবে। 

আধার এনরোলমেন্ট-সিডিং এবং নাগরিকত্ব সংশোধনী আইনে তথা সিএএ-র জন্যও আবেদন করা যাবে এই শিবির থেকে। সেইসঙ্গে, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনও জমা নেওয়া হবে। অন্যদিকে, ভূমি দফতরের কাছে জমির রেকর্ড, মিউটেশন, জমির রেকর্ডে সংশোধন এবং পাট্টার জন্য আবেদন করা যাবে। 

কোন কোন স্কিমে আবেদন করা যাবে?

শ্রম দফতরের ই-শ্রম কার্ড, পিএম শ্রম যোগী মানধন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ স্কিমেও আবেদন করা যাবে এই শিবির থেকে। অন্নপূর্ণা যোজনা, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং কন্যাশ্রী সহ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আবেদনও করা যাবে এখান থেকে।

পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, স্বাস্থ্য কার্ড এবং কৃষি পরিকাঠামো তহবিলের জন্যও আবেদন করা যাবে। অনগ্রসর শ্রেণি কল্যাণ ক্ষেত্রে প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং তফশিলি বন্ধু, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা ও অটল পেনশন যোজনা, মৎস্যজীবীদের জন্য পিএম-মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনা, খাদ্য এবং সরবরাহ দফতরে পিএম গরীব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা যাবে শিবিরগুলি থেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।