Suicide- ভাইরাল ব্যক্তিগত ছবি, প্রেমিকের ব্ল্যাক মেলিংয়ের জেরে আত্মঘাতী ছাত্রী

Published : Nov 20, 2021, 03:30 PM IST
Suicide- ভাইরাল ব্যক্তিগত ছবি, প্রেমিকের ব্ল্যাক মেলিংয়ের জেরে আত্মঘাতী ছাত্রী

সংক্ষিপ্ত

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ভাইরাল।অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বসিরহাটের ছাত্রী

দিন যত যাচ্ছে গোটা দেশেই বাড়ছে নারী নির্যাতনের(Violence against women) পরিমান। অন্যান্য রাজ্যের পাশাপাশি একই প্রবণতা জারি রয়েছে বাংলার বুকেও। এমনকী ডিজিট্যাল যুগের অগ্রগতির সাথে সাথে প্রযুক্তিকে হাতিয়ার করে বাড়ছে ব্ল্যাক মেলিংয়ের(blackmail) পরিমান। একই ঘটনা ঘটল বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মঠবাড়ী এলাকায়। এক  ছাত্রীর অশ্লীল(Basirhat) ছবি তুলে ভাইরাল(obscene video viral) করে দেওয়া ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকি গেস্ট হাউসে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।

অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। সূত্রের খবর, আত্মঘাতী(suicide) ছাত্রী বসিরহাট কলেজের তৃতীয় বর্ষ পড়ত। সম্প্রতি ওই ছাত্রীর সাথে হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়ার বছর ২৬ এর যুবক হাবিবুল্লাহ্ গাজীর পরিচয় হয় বলে জানা যায়। সম্পর্ক গাঢ় হতে থাকলে ধীরে ধীরে তা প্রণয়ের সম্পর্কের রূপ নেয়। প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে দুই যুবক-যুবতীর মধ্যে। শারীরিক সম্পর্কও হয়। তবে তা ছাত্রীর সম্মতি মেনে হয়নি বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন-আইন বাতিলেই মিটছে না সমস্যা, কেন ফের নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা

মেয়েটির বাবার অভিযোগ ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকি গেস্ট হাউসে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই যুবক। পাশাপাশি ঐ ছাত্রীর একাধিক অশ্লীল ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ওই যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ছাত্রী বিয়ের কথা বললেও অভিযুক্ত যুবক বারংবার টা এড়িয়ে যায় বলে অভিযোগ। এদিকে সম্পর্কের পারাপতন হলে মেয়েটির অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয় অভিযুক্ত।

আরও পড়ুন-ভাঙন থামছে না সংযুক্ত মোর্চায়, ফের ভাঙড়ে দলে দলে তৃণমূলে যোগ আইএসএফ কর্মীদের
 

এদিকে ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার জেরে নানান মহলে একাধিকবার অপমানিত হয় ওই ছাত্রী। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে অবশেষে গত সোমবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই ছাত্রী।  এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। যদিও অভিযুক্ত যুবক পলাতক বলেই জানা যাচ্ছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক
হুমায়ুন কবীরের মেয়ের বাড়িতে পুলিশের হানা, বাজেয়াপ্ত ১০ কোটি টাকারও বেশি সম্পত্তি -১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট